দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলে হামাসের হামলার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন লেবানিজ-আমেরিকান মিডিয়া ব্যক্তিত্ব এবং সাবেক পর্নতারকা মিয়া খলিফা। এরপরই বিপাকে পড়েছেন তিনি। তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে প্লেবয়। খবর টাইমস অব ইসরায়েল’র।
এই অ্যাডাল্ট ম্যাগাজিন এক বিবৃতিতে জানিয়েছে, গত কয়েকদিন ধরে মিয়া ইসরায়েলের ওপর হামাসের হামলা এবং নিরপরাধ পুরুষ, নারী ও শিশুদের হত্যার উদযাপনে ঘৃণ্য ও নিন্দনীয় মন্তব্য করেছেন।
ইসরায়েলে হামাসের হামলা চলাকালে এক টুইট বার্তায় খলিফা বলেন, কেউ কী দয়া করে ফিলিস্তিনের মুক্তিযোদ্ধাদের তাদের মোবাইল ফোন ও ফিল্ম আড়াআড়িভাবে করতে বলতে পারেন।
এদিকে সোশ্যাল মিডিয়ায় এমন সব পোস্টের পর সমালোচনার মুখে পড়েন মিয়া খলিফা। পরে এসব সমালোচনার জবাবে তিনি বলেন, আমি শুধু মানুষকে দেখাতে চাই খোলা আকাশের কারাগারের দেয়াল ভেঙে তাদের বাড়িঘর থেকে জোর করে বের করে দেওয়া মানুষগুলো কীভাবে বর্ণবাদ থেকে নিজেদের মুক্ত করেছিল।
এইউ