দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার গাজায় রক্তপাতের জন্য ইসরায়েলকে দায়ী করেছে। এবারই প্রথমবার ইসরায়েল এবং ইসলামপন্থী গ্রুপ হামাসের মধ্যকার সামরিক সংঘর্ষ নিয়ে পক্ষ নিলো উত্তর কোরিয়া। খবর রয়টার্স’র।
বিদেশি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে সংঘাত ও হতাহতের বিষয়ে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লিখেছেন ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপাত্র রোডং সিনমুন।
তিনি লেখেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি, এই সংঘর্ষ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত অপরাধমূলক কর্মকাণ্ডের ফল। এ থেকে বের হওয়ার মূল উপায় হলো একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলা।
এই সহিংসতায় দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে হামাস ও ইসরায়েলের পক্ষ-বিপক্ষ নিয়েছে বিভিন্ন গ্রুপ।
এদিকে ফিলিস্তিনিদের ঘরবাড়িতে বোমাবর্ষণ করলে প্রতিবার একজন করে ইসরায়েলি বন্দীকে হত্যার হুমকি দিয়েছে হামাস। এরইমধ্যে গাজা অবরোধ আরোপ করে নজিরবিহীনভাবে ৩ লাখ রিজার্ভ সেনা নামিয়েছে ইসরায়েল।
এইউ