দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের কর্তৃপক্ষ মাহসা আমিনির বাবাকে গ্রেপ্তার করেছে। শনিবার মাহসা আমিনির মৃত্যুর প্রথম বার্ষিকী ছিল। ওইদিনই মাহশার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় ইরানের সাংবাদিক ও কয়েকটি অধিকার গ্রুপ।
গত বছরের ১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশের হেফাজতে মৃত্যু হয় আমিনির। হেডস্কার্ফ ঠিক মতো না পরায় আমিনিকে গ্রেপ্তার করা হয়েছিল। তার মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
ইরানি সাংবাদিক এবং ‘ইরানওয়্যার’ এর একজন অধিকারকর্মী মাজিয়ার বাহারি সিএনএন’কে বলেন, আমিনির মৃত্যুর পর তার বাবা আমজাদকে প্রতি মাসেই ডেকে পাঠাত নিরাপত্তা কর্মকর্তারা।
তবে আজ কয়েক ঘণ্টা আগে তাকে আটক করা হয়েছে। এর আগে শুক্রবার পশ্চিমাঞ্চলীয় কুর্দিশ শহর সাক্কেজে আমিনির কবর জিয়ারত করেন তার পরিবার।
ইরানওয়্যার জানায়, ওই সময় আইচি কবরস্থানের ওপর হেলিকপ্টার উড়তে দেখা গিয়েছিল। এছাড়া ওই এলাকায় বহু সামরিক ও পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছিল।
এইউ