দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্ত্রীকে হত্যার পর তার মরদেহ কেটে ছয় টুকরো করেন স্বামী। এরপর খণ্ডিত সেই মরদেহের টুকরো নদীতে ফেলে দেন ওই নারীর শ্রমিক স্বামী। এ ঘটনায় ২৮ বছর বয়সী ওই স্বামীকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার রাতে ভারতের ওড়িশার গানজাম জেলায় এ ঘটনা ঘটেছে। স্ত্রীকে হত্যার পর তার মরদেহ রুশিকুলিয়া নদীতে ফেলে দেন ওই ব্যক্তি।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ভগবানপুর গ্রামের নারায়ণ মুলি তার স্ত্রী ২২ বছর বয়সী বুলিকে শ্বাসরোধ করে হত্যা করেন। স্বর্ণের চেইন দিতে অস্বীকার করায় স্ত্রীকে হত্যা করেন নারায়ণ।
ওই স্বর্ণের চেইন বিক্রি করে সেই টাকা দিয়ে ছোট একটি ব্যবসা শুরু করতে চেয়েছিলেন নারায়ণ। একটি সূত্র জানিয়েছে, মাত্র তিন মাস আগেই মন্দিরে বিয়ে হয়েছিল নারায়ণ ও বুলির।
মেয়ে জামাইয়ের বিরুদ্ধে বুলির মা অভিযোগ দায়েরের পর নৃশংস এই হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসে। নারায়ণ তার শ্বশুর-শাশুড়ি ও পুলিশকে জানিয়েছিল, বুলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তবে পুলিশি জিজ্ঞাসাবাদের সময় নিজের দোষ স্বীকার করেন নারায়ণ। তিনি পুলিশকে জানান, হত্যার পর বুলির লাশ নদীর পাড়ে নিয়ে যান। সেখানে একটি কুড়াল দিয়ে বুলির দেহ ছয় টুকরো করে নদীতে ফেলে দেন, যাতে কোনো প্রমাণ না পাওয়া যায়।
এ ঘটনায় ব্যবহৃত কুড়াল জব্দ করেছে পুলিশ। গানজামের পুলিশ সুপার জগমোহন মীনা বলেছেন, মরদেহের টুকরো খুঁজে পেতে দমকল বাহিনী ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছে।
এইউ