দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি গাড়িতে নারীকে নিয়ে ঢুকে বরখাস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের এক পুলিশ কর্মকর্তা। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট গত ৫ সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, এতে দেখা যায়, এক শেতাঙ্গ পুলিশ কর্মকর্তা এক কৃষ্ণাঙ্গ নারীকে চুমু দিচ্ছেন, এরপর তাকে নিয়ে নিজ গাড়ির ভেতর ঢুকে পড়েন তিনি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই ওই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।
দূর থেকে গোপনে যিনি ভিডিওটি ধারণ করেছেন তিনি জানিয়েছেন, ওই নারী ও পুলিশ কর্মকর্তা গাড়ির ভেতর একসঙ্গে ৪০ মিনিট অবস্থান করেন। এরপর তারা আলাদা আলাদাভাবে সেখান থেকে সরে যান।
এমন অপ্রীতিকর কাণ্ড ঘটানো ওই পুলিশ কর্মকর্তার নাম মার্লেট। তার সঙ্গে ওই কৃষ্ণাঙ্গ নারীর কি ধরনের সম্পর্ক রয়েছে সে বিষয়টি নিশ্চিত নয়। তবে ভিডিও ভাইরাল হওয়ার পরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
এদিকে এর আগে ২০১৬ সালে এ পুলিশ কর্মকর্তা আরেকবার খবরের শিরোনাম হয়েছিলেন। সে বছর নিজের সাবেক বান্ধবীর মেয়েকে মারধরে করেছিলেন তিনি। এছাড়া ঘরের ভেতর সহিংসতা করার অভিযোগে গত মে মাসে তাকে সাময়িক সময়ের জন্য বরখাস্ত করা হয়েছিল।
এফএইচ