দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে শ্রীলঙ্কা ক্রিকেটের ব্যর্থতায় শেষ পর্যন্ত বরখাস্ত হলেন দেশটির ক্রীড়া মন্ত্রী রোশান রানাসিংহে। দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে নেন এই সিদ্ধান্ত। ধারণা করা হচ্ছে, রোশান রানাসিংহেকে বরখাস্তের মধ্য দিয়ে উঠে যাবে শ্রীলঙ্কা ক্রিকেটকে দেওয়া আইসিসির স্থগিতাদেশ।
দেশটির গণমাধ্যম জানিয়েছে সোমবার শ্রীলঙ্কার সাপ্তাহিক মন্ত্রী সভার বৈঠকের আগেই রানাসিংহকে বরখাস্ত করার ঘোষণা দেওয়া হয়। এদিন রানাসিংহেকে শুধুমাত্র ক্রীড়া মন্ত্রীর পদ থেকেই বরখাস্ত করা হয়নি, তাকে সরিয়ে দেওয়া হয়েছে যুব বিষয়ক মন্ত্রী এবং সেচ মন্ত্রীর পদ থেকেও।
চলতি মাসে ভারতে ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন দলের ব্যর্থতার কারণে পুরো বোর্ডকে বরখাস্ত করে একটি অন্তর্বর্তীকালীন কমিটির ঘোষণা দিয়ে গেজেট জারি করেন ক্রীড়া মন্ত্রী রানাসিংহে। সেই কমিটির প্রধান করা হয় দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে।
এরপর ওই গেজেট বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি শাম্মি সিলভা। তার আবেদনের প্রেক্ষিতে রানাতুঙ্গার অন্তর্বর্তীকালীন কমিটির কার্যক্রম দুই সপ্তাহের জন্য স্থগিত করে দেয় দেশটির আপিল আদালত।
বোর্ডে সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের কারণে গত ১০ নভেম্বর এসএলসির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে আইসিসি। এর কারণে আগামী বছর জানুয়ারিতে দেশটিতে অনুষ্ঠিত হয়তে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও সরিয়ে নেয় আইসিসি।
এমআর/