দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোট কারচুপিসহ গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত করার অভিযোগে ফের আরেকটি দেশের ওপর নিষেধাজ্ঞা দিলো মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩১ আগস্ট) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন স্থানীয় সময় জানিয়েছেন, চলতি বছরের জুনে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির হয়েছে। এ নির্বাচনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির সরকারি কর্মকর্তারা ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন।
ভোটারসহ নির্বাচন পর্যবেক্ষক ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিদের ভয়ভীতি দেখানোসহ নির্বাচন প্রক্রিয়ার ওপর অযাচিত হস্তক্ষেপের অপরাধে তাদের ওপর দেয়া হয়েছে এই ভিসা নিষেধাজ্ঞা। মার্কিন যুক্তরাষ্ট্র সিয়েরা লিওন এবং সারাবিশ্বে গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে বলা হয়।
বিতর্কিত এই নির্বাচনের পর দেশটির নির্বাচন কমিশন ইলেক্টোরাল কমিশন অব সিয়েরা লিয়ন পশ্চিমা বিশ্বের কাছে কঠোর সমালোচনার মুখোমুখী হয়।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার একশ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নাগরিকদের মানবাধিকার ভূলণ্ঠিত করা ও গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগে এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সূত্র: ন্যাশন
আরএ