• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ভারতের চাল-ডাল রপ্তানিতে আরও কড়াকড়ির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
  ৩১ আগস্ট ২০২৩, ০৮:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিগত আট বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত নিয়ে এবারের বর্ষা মৌসুম শেষ করতে চলেছে ভারত। এল নিনোর প্রভাবে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দেশটিতে সবচেয়ে কম বৃষ্টিপাতের রেকর্ড হতে পারে এবারের আগস্ট মাসে। একই কারণে সেপ্টেম্বরেও বৃষ্টিপাত হতে পারে সামান্য। গত সোমবার (২৮ আগস্ট) ভারতের আবহাওয়া বিভাগের দুই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ভারতের জন্য বর্ষাকাল খুবই গুরুত্বপূর্ণ। দেশটির চাষাবাদ এবং জলাধার ও জলাশয়গুলো ফের পূরণের জন্য প্রয়োজনীয় প্রায় ৭০ শতাংশ পানিই আসে বৃষ্টিপাত থেকে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির প্রায় অর্ধেক কৃষিজমিতে সেচের অভাব রয়েছে।

এ বছর বৃষ্টিপাতের ঘাটতির কারণে বিভিন্ন অত্যাবশ্যক পণ্য, যেমন- চাল, ডাল, চিনি, শাকসবজির দাম আরও বেড়ে যেতে পারে। এর ফলে সামগ্রিক খাদ্য মূল্যস্ফীতিও বাড়তে পারে। এমনিতেই গত জুলাই মাসে ভারতে খাদ্যের মূল্যস্ফীতি ছিল ২০২০ সালের জানুয়ারি মাসের পর থেকে সর্বোচ্চ।

ভারতে বৃষ্টিপাতের অভাব শুধু তাদের ওপরই নয়, নেতিবাচক প্রভাব ফেলতে পারে সারা বিশ্বেই। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চাল, গম ও চিনি উৎপাদক ভারত। কিন্তু বৃষ্টির অভাবে ফসল উৎপাদন কমে গেলে এসব পণ্য রপ্তানিতে আরও কড়াকড়ি আরোপ করতে পারে দেশটির সরকার।

নামপ্রকাশে অনিচ্ছুক ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, এল নিনোর কারণে আগস্টে বৃষ্টিপাত কম হয়েছে। এটি সেপ্টেম্বরের বৃষ্টিপাতের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ভারত এ বছর অন্তত আট শতাংশ কম বৃষ্টিপাত নিয়ে জুন-সেপ্টেম্বরের বর্ষা মৌসুম শেষ করতে চলেছে। ২০১৫ সালের পর থেকে বর্ষা মৌসুমে সবচেয়ে কম বৃষ্টিপাতের রেকর্ড এটি। আট বছর আগের সেই সময়েও বৃষ্টিপাত কম হওয়ার পেছনে ভূমিকা ছিল এল নিনোর।

এ বিষয়ে ভারতের আবহাওয়া বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এল নিনো কী? পূর্ব প্রশান্ত মহাসাগরের পেরু-ইকুয়েডর উপকূল বরাবর কোনো কোনো বছর এক প্রকার দক্ষিণমুখী উষ্ণ সামুদ্রিক স্রোতের প্রবাহ লক্ষ্য করা যায়। এটিকে এল নিনো বলা হয়ে থাকে। এর বিপরীত দশার নাম লা নিনা। সেক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে শীতল সামুদ্রিক স্রোত তৈরি হয়।

সাধারণত চার থেকে ১০ বছর পরপর এল নিনো পরিস্থিতি তৈরি হয়। এটি সৃষ্টি হলে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং কোনো কোনো এলাকায় খরাও দেখা দিতে পারে।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই প্রশান্ত মহাসাগরে এল নিনো সৃষ্টি হতে শুরু করবে। সবশেষ ২০১৮-১৯ সালে দেখা দিয়েছিল এই পরিস্থিতি।

ভারতে এল নিনোর প্রভাব সেপ্টেম্বরের বৃষ্টিপাত বিভিন্ন শীতকালীন ফসল, যেমন গম, রেপসিড এবং ছোলা চাষের জন্য গুরুত্বপূর্ণ।

মুম্বাই-ভিত্তিক একটি গ্লোবাল ট্রেডিং হাউসের একজন ডিলার বলেন, আগস্টে স্বল্প বৃষ্টিপাতের কারণে মাটির আর্দ্রতা কমে গেছে। এখন সেপ্টেম্বরে ভালো বৃষ্টিপাত দরকার। অন্যথায় শীতকালীন ফসল চাষ ক্ষতিগ্রস্ত হবে।

রয়টার্সের খবর অনুসারে, বৃষ্টিপাতের অভাবে ভারত এরই মধ্যে চাল রপ্তানি সীমিত করেছে, পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে, ডাল রপ্তানিতে বিশেষ অনুমতি বাধ্যতামূলক করেছে। একই কারণে হয়তো ভবিষ্যতে চিনি রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিতে পারে নয়াদিল্লি।

জেবি

  • বৃষ্টি
  • এল নেনো
  • মাটি
  • হাউস
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের শেষ মুহূর্তে বৃষ্টি বাধা
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের শেষ মুহূর্তে বৃষ্টি বাধা
জুড়াছড়িতে নৌকার প্রার্থীর গণসংযোগ
জুড়াছড়িতে নৌকার প্রার্থীর গণসংযোগ
বৃষ্টিতে বাংলাদেশ-নিউজিল্যান্ডের খেলা বন্ধ
বৃষ্টিতে বাংলাদেশ-নিউজিল্যান্ডের খেলা বন্ধ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।