দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। নির্বাচনে কারচুপির অভিযোগে এ কাজ করেছে তারা।
সেনা কর্মকর্তারা টেলিভিশনে ঘোষণা দিয়েছেন, শনিবার (২৬ আগস্ট) যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি সুষ্ঠু হয়নি যার কারণে ক্ষমতা দখল করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) গ্যাবন সেনাবাহিনী জানায়, দেশের সব নিরাপত্তা বাহিনীর প্রতিনিধি হিসেবে অভ্যুত্থান ঘটিয়েছেন তারা। নির্বাচন ও সংবিধান বাতিল করা হয়েছে। সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
২৬ আগস্ট দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রেসিডেন্ট আলী বোঙ্গো ওনদিম্বা তৃতীয়বারের মতো বিজয়ী হন। বিরোধী দলগুলো পক্ষ থেকে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ছিল। নির্বাচনের পর বিভিন্ন জায়গায় কারফিউ জারি করে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এই সময় ফ্রান্সের বিভিন্ন সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করা হয়।
এ বিষয়ে অভ্যুত্থানকারীরা বলেছেন, গ্যাবনের সাধারণ মানুষের পক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি বর্তমান সরকারকে বিলুপ্তি করে দেশের শান্তি বজায় রাখব।
প্রসঙ্গত, বর্তমান প্রেসিডেন্ট বোঙ্গো গ্যাবনিস ড্যামোক্র্যাটিক পার্টির (পিডিজি) প্রধান। তার বাবা ওমর বোঙ্গো দলটির প্রতিষ্ঠাতা । তিনি ১৯৬৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত গ্যাবনকে শাসন করেন। তার মৃত্যুর পর আলী বোঙ্গো ওনদিম্বা প্রেসিডেন্ট হন। এরপর থেকে তিনিই ক্ষমতায় রয়েছেন।
সূত্র: আল জাজিরা
জেডএ