দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রেমিকাকে ১০ মিনিট ধরে চুম্বন করার পরে এক চীনা নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুম্বনের সময় ওই ব্যক্তি শ্রবণশক্তি হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
এর প্রতিবেদনে বলা হয়, ২২ আগস্ট ওই যুগল চীনের পূর্ব ঝেজিয়াং প্রদেশের ওয়েস্ট লেকে গিয়েছিলেন সময় কাটাতে। সেখানে চুম্বনের সময় প্রেমিক হঠাৎ কানে তীব্র ব্যথা অনুভব করেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন লোকটির কানের পর্দা ফেটে গেছে। চিকিৎসকেরা তাকে ওষুধ দিয়েছেন ও সম্পূর্ণ সুস্থ হতে দুই মাস সময় লাগবে বলে জানিয়েছেন।
এ বিষয়ে চিকিৎসকেরা বলেছেন, আবেগঘন চুম্বন কানের ভেতরে বায়ুচাপের দ্রুত পরিবর্তন ঘটাতে পারে। এটি সঙ্গীর ভারী শ্বাস-প্রশ্বাসের সঙ্গে সম্পর্কিত, যা ভারসাম্যহীনতা সৃষ্টি করে ও কানের পর্দা ফেটে যেতে পারে।
রয়টার্সের খবর অনুযায়ী, এমন ঘটনা এই প্রথম নয়। ২০০৮ সালে প্রেমিককে আবেগপূর্ণ চুম্বনের সময় দক্ষিণ চীনের এক তরুণীর কানের পর্দা ফেটে যায় ও আংশিকভাবে শ্রবণশক্তি হারায়। দক্ষিণ গুয়াংডং প্রদেশের ঝুহাই এলাকার ২০ বছরের মেয়েটি বাম কানের সম্পূর্ণ শ্রবণশক্তি হারিয়েছিলেন।
জেডএ