দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুইশ জনেরও বেশি যাত্রী নিয়ে ভারতের কলকাতা থেকে উড়েছিল ইন্ডিগো এয়ারের একটি উড়োজাহাজ। মাঝ আকাশে সেই উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। তবে শেষ পর্যন্ত একটি ইঞ্জিনের সাহায্যেই কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে দিকে কলকাতা থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর ফ্লাইট ৬-ই ৪৫৫ রওনা দেয়। পরে কলকাতার আকাশেই উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হওয়ার সংকেত পান পাইলট। দ্রুত তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে সেটি ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান।
কলকাতার এটিসি অনুমতি দিলে জরুরি অবতরণের জন্য দমকলসহ যাবতীয় ব্যবস্থা রানওয়ের কাছাকাছি নিয়ে আসা হয়। বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয় দুপুর ২টা ৫০ মিনিটে। পরে পাইলটের তৎপরতায় একটি ইঞ্জিনের সাহায্যে উড়োজাহাজটি নির্বিঘ্নেই ২২২ জন আরোহী নিয়ে দুপুর ২টা ৫৮ মিনিটে কলকাতায় অবতরণ করে। এর ফলে যাত্রীরা প্রাণে বেঁচে যায়।
অন্য ফ্লাইটে ওইদিন সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট নাগাদ যাত্রীদের বেঙ্গালুরু পাঠানোর ব্যবস্থা করা হয়। সূত্র: এনডিটিভি
আরএ