• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার পর কিয়েভের সেতু ও রেলস্টেশনে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  ২০ নভেম্বর ২০২৬, ১৯:১১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্রিমিয়া সেতুতে হামলার কয়েক দিন পর রাজধানী কিয়েভের সেতু ও রেলস্টেশন লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। রাতভর চালানো এ হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলাকে যুদ্ধের অন্যতম ‘সবচেয়ে ব্যাপক হামলা’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, রাশিয়া ১১০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ৪০০টিরও বেশি ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন শহর ও অঞ্চলে হামলা চালিয়েছে।

জেলেনস্কি বলেন, হামলার ঢেউ ২০ থেকে ৩০ মিনিট পরপর চালানোর কৌশল নেওয়ায় আগুন নেভানো, ধ্বংসস্তূপ সরানো এবং জরুরি সেবা পুনরায় চালু করা আরও কঠিন হয়ে পড়েছে। রাতভর বিমান হামলার সতর্কসংকেত বাজতে থাকে, যা সকালেও অব্যাহত ছিল।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, রাজধানীর পোদিলস্কো-ভোসক্রেসেনস্কি, দারনিৎস্কি ও সাউদার্ন—এই তিনটি সেতুতে হামলার পর যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়ে শহরে প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে সপ্তাহের শুরুতেও গুরুত্বপূর্ণ সেতু লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

ক্লিৎসকো জানান, কিয়েভে অন্তত সাতজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। এ ছাড়া বেসামরিক স্থাপনাও হামলার শিকার হয়েছে।

এদিকে পশ্চিম ইউক্রেনের লভিভ শহরের স্কনিলিভ রেলস্টেশনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র আন্দ্রি সাদোভি। ইউক্রেনে প্রবেশের অন্যতম প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয় এ শহরটি। আন্তর্জাতিক সহায়তা ও মানুষের যাতায়াতের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি। এখন পর্যন্ত লভিভে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে হামলায় অন্তত ৯ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন।

এর আগে সপ্তাহের শুরুতে ক্রিমিয়া সেতুর সড়ক অংশ ধ্বংস করতে বড় ধরনের অভিযান চালায় ইউক্রেন। মস্কোর জন্য এটি কৌশলগত ও প্রতীকী—দুই দিক থেকেই বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। ২০১৪ সালে ক্রিমিয়াকে অবৈধভাবে নিজেদের সঙ্গে যুক্ত করার পর সেখানে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করে রাশিয়া। উপদ্বীপটি ব্যবহার করেই সম্মুখযুদ্ধে সেনা ও সরঞ্জাম পাঠায় রুশ বাহিনী।

জেলেনস্কি জানান, সেতুটির প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে শেষ পর্যন্ত এর একটি অংশ ধসিয়ে দেওয়ার পরিকল্পনা কয়েক সপ্তাহ ধরে করা হয়েছিল। ২০১৯ সালে সেতুটি উদ্বোধন করা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে বলেছিলেন, রাশিয়ার পাল্টা জবাব হবে ‘অনেক বেশি যন্ত্রণাদায়ক’।

যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতার মধ্যেই রাশিয়ার এ হামলা হলো। এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসসহ ইউরোপীয় নেতারা মস্কোকে যুক্ত করে আলোচনার প্রস্তুতির কথা জানান।

বার্লিনে অনুষ্ঠিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ নামে পরিচিত ইউক্রেনের মিত্রদের জোটের বৈঠকে জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা অংশ নেন। শান্তিচুক্তি হলে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা দেওয়ার বিষয়ে কাজ করছে এ জোট।

বৈঠকে ট্রাম্পের প্রতিনিধি জ্যারেড কুশনার বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপকে পাশে নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে চায়। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা ন্যাটোর পঞ্চম অনুচ্ছেদের আদলে হতে পারে বলেও দাবি করেন তিনি। এ অনুচ্ছেদ অনুযায়ী, ন্যাটোর কোনো সদস্যদেশ আক্রান্ত হলে অন্য সদস্যরা তার প্রতিরক্ষায় এগিয়ে আসবে।

তবে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ সোমবার এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ইউক্রেনকে ‘ন্যাটোর মতো’ নিরাপত্তা কাঠামোর সদস্য করা রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়। ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার সম্ভাবনাকে দীর্ঘদিন ধরেই যুদ্ধের অন্যতম কারণ হিসেবে তুলে ধরছে মস্কো।

চীন সফর শেষে দেশে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ান থেকে বার্লিনের বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন ট্রাম্প। সফরে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। ইউক্রেনের জন্য ইউরোপীয় নেতাদের ৭০ বিলিয়ন ইউরো সামরিক সহায়তার প্রতিশ্রুতির সিদ্ধান্ত নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন বলে জানা গেছে।

এদিকে ইউক্রেনের মিত্রদের জোটের উদ্যোগে পোল্যান্ডে প্রথম সামরিক মহড়া শুরু হয়েছে। যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে এ মহড়ার নেতৃত্ব দিচ্ছে। এতে ১১টি দেশের কয়েক হাজার সেনা অংশ নিচ্ছেন।

শুক্রবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক রাশিয়ার বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত উসকানির’ অভিযোগ তোলেন। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানান, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে দেশটির ভূখণ্ডে একটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কাছাকাছি দুটি গ্রামে আরও দুটি অজ্ঞাত বস্তু পড়েছে, যেগুলো ড্রোন ও দ্বিতীয় একটি ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

পশ্চিম ইউক্রেনে রাশিয়ার হামলার সময় ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে পোল্যান্ড ও সুইডেনের যুদ্ধবিমানও আকাশে উড্ডয়ন করে। পরে সেগুলোকে ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন

এআই দিয়ে পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে নতুন ব্যবস্থা, দক্ষিণ কোরিয়ায় ধরা পড়ল ১১১ শিক্ষার্থী

রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় ন্যায়সংগত নয়: মিয়ানমার

আইসিজের রায়কে সমর্থন মিয়ানমার জাতীয় ঐক্য সরকারের

অন্যদিকে, কিয়েভে রাশিয়ার হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো। অস্ট্রিয়া ও নেদারল্যান্ডসের দূতাবাস ক্ষতিগ্রস্ত হওয়ার খবর উল্লেখ করে তিনি হামলাকে ‘অপরাধ’ বলে বর্ণনা করেন। এ জন্য রাশিয়াকে জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: বিবিসি

এমএস/

  • রাশিয়া
  • ইউক্রেন
এ সম্পর্কিত আরও খবর
চীন-রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প
চীন-রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প
সামরিক শক্তির জানান দিতে এশিয়ায় রাশিয়ার যুদ্ধবিমান মোতায়েন
সামরিক শক্তির জানান দিতে এশিয়ায় রাশিয়ার যুদ্ধবিমান মোতায়েন
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত
রূপপুরের ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ফিরিয়ে নেবে রাশিয়া
রূপপুরের ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ফিরিয়ে নেবে রাশিয়া
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X