দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছে। চীনের শেনজেনে আজ রাতের রাষ্ট্রীয় নৈশভোজের আগে লালগালিচায় তিন নেতার উপস্থিতির একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার ক্রেমলিনের সংবাদমাধ্যম দল।
টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ট্রাম্প, শি জিনপিং ও তাঁর স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে আছেন। এ সময় সেখানে উপস্থিত হন পুতিন।
ভিডিওতে ট্রাম্প ও পুতিনকে উষ্ণ অভিবাদন বিনিময় করতে দেখা যায়। তাঁরা প্রথমে করমর্দন করেন, এরপর একে অপরের কাঁধে হাত রেখে শুভেচ্ছা জানান।
২০২৫ সালের আগস্টে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের পর এই প্রথম মুখোমুখি হলেন ট্রাম্প ও পুতিন। আর তিন নেতা—ট্রাম্প, পুতিন ও শি জিনপিংকে একসঙ্গে দেখার ঘটনাও এটাই প্রথম।
আগামীকাল বিকেলে তিন নেতার বৈঠকে বসার কথা রয়েছে।
সূত্র: বিবিসি
এমএস/