দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

১৫ বছর বয়সী এক কিশোর ক্লাসরুমে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় ওই স্কুলের দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। ভারতের রাজস্থানের কোটপুটলির একটি সরকারি স্কুলে এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি’র।
ওই ছাত্র স্কুলের হোস্টেলে থাকতেন। ওই কিশোরের আত্মহত্যার পর স্থানীয়রা পুলিশ স্টেশন ঘেরাও করে স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। তাদের অভিযোগ, ওই কিশোর বর্ণবাদের শিকার হয়েছে।
এদিকে এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। তফসিলি বর্ণ ও তফশিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনে এই মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, দুই শিক্ষকের কাছে হয়রানির কথা বাবাকে জানিয়েছিল ওই কিশোর। কিন্তু সব কিছু জানা সত্ত্বেও স্কুলের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল কোনো ব্যবস্থা নেননি।
এদিকে পুলিশ মামলা দায়েরের পর বিক্ষোভ সমাবেশ ছেড়ে উঠে যায় স্থানীয়রা। এছাড়া ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
এইউ