• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

‘পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিপ্লব করতে চেয়েছিলেন ইমরান’

আন্তর্জাতিক ডেস্ক
  ২৭ আগস্ট ২০২৩, ১২:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে বিপ্লব করতে চেয়েছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান, এমনটাই অভিযোগ করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও খাইবার পাখতুখাওয়া প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ খট্টক।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ইমরান খান হচ্ছেন পারভেজ খট্টকের সাবেক রাজনৈতিক নেতা এবং সাম্প্রতিক দমনপীড়নের পর তিনি পিটিআই-পার্লামেন্টারিয়ানস (পিটিআই-পি) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। শনিবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিপ্লবের জন্য ইমরান খানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্লামেন্টারিয়ানস (পিটিআই-পি) প্রধান পারভেজ খট্টক। পেশোয়ারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ তোলেন পিটিআই-পি চেয়ারম্যান।

খট্টকের নবগঠিত ওই রাজনৈতিক দলের ভাইস চেয়ারম্যান এবং খাইবার পাখতুনখাওয়ার সাবেক মুখ্যমন্ত্রী মাহমুদ খানও এই আলাপচারিতায় উপস্থিত ছিলেন।

চলতি বছরের মে মাসে ইমরান খানকে গ্রেপ্তারের জেরে পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা হয়। পরে শীর্ষ আদালতের হস্তক্ষেপে ইমরান কারাগার থেকে মুক্তি পলেও তার দল পিটিআইয়ের ওপর নেমে আসে ব্যাপক দমন-পীড়ন। এরই একপর্যায়ে ইমরানের দল ছেড়ে গত মাসে পিটিআই-পার্লামেন্টারিয়ানস (পিটিআই-পি) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন পারভেজ খট্টক।

আর এরপরই নিজের সাবেক নেতার বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে বিপ্লবচেষ্টার অভিযোগ তোলেন তিনি। ইমরানকে টার্গেট করে খট্টক দাবি করেন, ইমরান খান পাকিস্তানের ১৮ তম সংশোধনীর বিরুদ্ধে ছিলেন।

জিও নিউজ বলছে, কারণ দর্শানো নোটিশের জবাব দিতে ব্যর্থ হওয়ার পর গত ১২ জুলাই পারভেজ খট্টকের প্রাথমিক সদস্যপদ বাতিল করে ইমরানের দল পিটিআই। মূলত কর্মীদের পিটিআই ছাড়তে বলায় তাকে ওই নোটিশ দেওয়া হয়েছিল। এর কিছুদিন পর তিনি পিটিআই-পি চালু করেন।

এছাড়া ইমরানের প্রধানমন্ত্রিত্বের সময় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছিলেন পারভেজ খট্টক। তার দাবি, ‘আজম খান (সাবেক প্রধান সচিব) সরকার চালাতেন এবং বাকিরা তাকে সাহায্য করতেন।’

৯ মের দাঙ্গা এবং সামরিক বাহিনীর ওপর হামলার কথা উল্লেখ করে খট্টক বলেন, ‘পিটিআই নিষিদ্ধ হতে পারে।’

দুর্নীতির মামলায় গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। তার সেই গ্রেপ্তার পারমাণবিক অস্ত্রধারী এই দেশে মারাত্মক অস্থিরতা সৃষ্টি করে। আধাসামরিক বাহিনী রেঞ্জার্স ইমরান খানকে গ্রেপ্তারের ফলে পাকিস্তানে যে অস্থিরতা শুরু হয় তা টানা চারদিন অব্যাহত ছিল এবং এতে কমপক্ষে ১০ বিক্ষোভকারীর মৃত্যু ও বহু সামরিক ও রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস হয়ে যায়।

এছাড়া পাকিস্তানের ইতিহাসে এবারই প্রথমবারের মতো বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে রাওয়ালপিন্ডিতে দেশটির সেনা সদর দপ্তরে (জিএইচকিউ) প্রবেশ করে এবং লাহোরে কর্পস কমান্ডারের বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে সামরিক বাহিনী ৯ মেকে ‘কালো দিবস’ হিসেবে অভিহিত করে এবং সেনা আইনের অধীনে বিক্ষোভকারীদের বিচার করার সিদ্ধান্ত নেয়।

এক প্রশ্নের জবাবে খট্টক দাবি করেন, পাকিস্তানের সেনাবাহিনী নির্বাচনের পরিবেশ তৈরি করলেও ইমরান খান তাতে রাজি হননি। পাকিস্তানের সাবেক সেনাপ্রধান (সিওএএস) জেনারেল (অব.) কামার জাভেদ বাজওয়ার বিরুদ্ধে ইমরানের অভিযোগের বিপরীতে খট্টক বলেন, ‘জেনারেল বাজওয়া আমাদের (পিটিআই) অনেক সমর্থন করেছিলেন।’

খট্টকের অভিযোগ, ইমরান যখন ক্ষমতায় ছিলেন তখন জাতি যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল সেগুলো মোকাবিলায় তার কৌশলের অভাব ছিল এবং ‘(ইমরান) আমাদেরকে এতো বেশি পরিমাণে মিথ্যা বলতে বলতেন যাতে এটি (মিথ্যাগুলো) সত্য বলে মনে হয়।’

জেবি

  • বিশ্ব
  • ইমরান
  • সেনাবাহিনী
  • মোকাবেলা
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
‘বিশ্বনেতারা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চায়’
‘বিশ্বনেতারা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চায়’
ইমরান খানের মনোনয়নপত্র বাতিল
ইমরান খানের মনোনয়নপত্র বাতিল
প্রতিশ্রুতি রক্ষা করেননি শিল্পপতি এমপি: লতিফ বিশ্বাস
প্রতিশ্রুতি রক্ষা করেননি শিল্পপতি এমপি: লতিফ বিশ্বাস
বিএনপি-জামায়াত নির্বাচনকে বানচাল করতে সারাবিশ্বে টাকা বিলিয়েছে: আইনমন্ত্রী
বিএনপি-জামায়াত নির্বাচনকে বানচাল করতে সারাবিশ্বে টাকা বিলিয়েছে: আইনমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।