দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলে ডানপন্থী ভোটারদের ভোটকেন্দ্রে আনতে এবং প্রতিদ্বন্দ্বী দলগুলোর দিকে ভোট যাওয়া ঠেকাতে অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলি সংবাদমাধ্যম আরুতজ শেভার প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘মানুষকে জাগিয়ে তুলতে হবে, ভোট দেওয়ার জন্য তাদের ঘর থেকে বের করে আনতে হবে।’
বিরোধী জোটের অংশ ইয়িসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যানের কথা উল্লেখ করে নেতানিয়াহু আরও বলেন, ‘আর নিশ্চিত করতে হবে, ঈশ্বর না করুন, তারা যেন লিবারম্যানকে ভোট না দেন।’
নেতানিয়াহু ইয়িসরায়েল বেইতেনু পার্টিকে ‘ভুয়া ডানপন্থী’ দল বলে আখ্যা দেন। তার বক্তব্য, দলটি যদি সংসদে প্রবেশের জন্য প্রয়োজনীয় ৩ দশমিক ২৫ শতাংশ ভোট পেতে ব্যর্থ হয়, তাহলে তার নেতৃত্বাধীন জোট সংসদে আরও বেশি আসন পাবে।
সূত্র: আল-জাজিরা
/অ