দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে বিদায় করার আহ্বান জানিয়েছেন ইসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান। সমর্থকদের ভোটকেন্দ্রে যাওয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি দাবি করেছেন, বিরোধী জোট একই গতিতে ভোট পেতে থাকলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক বার্তায় লিবারম্যান সমর্থকদের ভোট দিতে উৎসাহিত করেন। তিনি বলেন, ‘৭ অক্টোবরের হত্যাযজ্ঞের সরকার এবং সামরিক বাহিনীতে যোগ দেওয়া এড়িয়ে চলা ব্যক্তিদের বিদায় করুন।’
নেতানিয়াহুর সরকারের কট্টরপন্থী ইহুদি ধর্মীয় দলগুলোর অংশীদারদের ইঙ্গিত করে এ মন্তব্য করেন লিবারম্যান। এসব দলের নেতারা নিজেদের সম্প্রদায়ের সদস্যদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।
লিবারম্যান গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ এবং পরবর্তী সামরিক অভিযানগুলোর ধারাবাহিক সমর্থক হিসেবে পরিচিত।
সূত্র: আল-জাজিরা
/অ