দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোটারদের নিজেদের পক্ষে টানতে ‘কৌশল, মিথ্যা ও ভীতি ছড়ানোর’ অভিযোগ তুলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট।
সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় আইজেনকোট বলেন, ‘আগের নির্বাচনী প্রচারগুলোতে আমরা একই ধরনের মিথ্যা দেখেছি।’
তিনি বলেন, ‘এতে পরিবর্তনের সম্ভাবনা ঝুঁকির মুখে পড়ছে। স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত আমাদের সবাইকে উদ্বিগ্ন থাকতে হবে। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, আমাদের ভোট দিতে যেতে হবে এবং বন্ধু ও পরিবারের সদস্যদের ভোট দিতে উৎসাহিত করতে হবে।’
উল্লেখ্য, স্থানীয় সময় রাত ১০টায় ইসরায়েলের ভোটকেন্দ্র বন্ধ হওয়ার কথা রয়েছে। তবে ওই সময় যারা ভোট দেওয়ার জন্য লাইনে অপেক্ষা করবেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
সূত্র: আল-জাজিরা
/অ