দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে প্রবেশের সময় পদদলিত হয়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এছাড়া এসময় আরও ৮০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ আগস্ট) দেশটির রাজধানী আন্তানা-নারিভোয় জাতীয় স্টেডিয়ামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
রেডক্রস কর্মকর্তারা জানায়, স্টেডিয়ামের প্রবেশপথে ছিল মাত্রাতিরিক্ত ভিড়। এসময় হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়ে অনেকে। সেসময় উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রেজোলিনাও। এটিকে এ ঘটনাকে ট্রাজিক ঘটনা আখ্যা দিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে আন্তানানারিভোর একটি হাসপাতালে সাংবাদিকদের বলেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জন মারা গেছে। এছাড়া ৮০ জন আহত হয়েছেন।
ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস হলো একটি মাল্টিডিসিপ্লিনারি প্রতিযোগিতা। যা মাদাগাস্কারে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১৯ সালে দেশটির মহামাসিনা স্টেডিয়ামে একই ধরনের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছিলেন। সূত্র: আলজাজিরা
আরএ