দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে আবারও তীব্র লড়াই শুরু হয়েছে। দেশটির তাইজের পূর্বাঞ্চলীয় রণাঙ্গনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। একই সময়ে দক্ষিণ ইয়েমেনের লাহিজ প্রদেশে আল মাকাতরা দুর্গেও হামলা চালিয়েছে হুতিরা।
আল জাজিরা আরবির বরাতে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, তাইজের পূর্বাঞ্চলে চলমান সংঘর্ষে ভারী ও মাঝারি অস্ত্রের পাশাপাশি কামান ও বিমান হামলা চালানো হচ্ছে।
লাহিজ প্রদেশের আল মাকাতরা দুর্গে হামলার বিষয়টি আল জাজিরাকে জানিয়েছেন এক সামরিক সূত্র। তিনি জানান, শুক্রবার সন্ধ্যা থেকে হুতিদের সামরিক তৎপরতা ও হামলার প্রস্তুতি দেখা যায়। পরে রাত ১১টা জিএমটি, অর্থাৎ স্থানীয় সময় শনিবার ভোর ২টার দিকে হামলা শুরু হয়।
ওই সূত্র আরও জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গটির ওপর একটি নজরদারি চালকবিহীন আকাশযান ওড়ায় হুতিরা। সেটি ভূপাতিত করার চেষ্টা করেন সেখানে অবস্থানরত সরকারি বাহিনীর সদস্যরা। এর পর শনিবার ভোরে দুর্গটিতে হামলা চালানো হয়।
/অ