দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রবাসীদের কাছে ভোট ও সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আরেকবার সুযোগ পেলে বাংলাদেশের কোনো মানুষ ভূমিহীন-ঠিকানাহীন থাকবে না। দক্ষিণ আফ্রিকায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
জোহানেসবার্গের কুরতুবা কনভেনশন সেন্টারে দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে বর্তমান সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু তৈরি করে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু গড়তে পেরেছি। এটা বাংলাদেশের সক্ষমতাকে প্রমাণ করে।
এসময় বিএনপির কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দলটি আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তিনি বলেন, বিএনপি জামায়াত জোট এরা স্বাধীনতার আদর্শ, চেতনায় বিশ্বাস করে না। তারা জনগণের কল্যাণ ও ভাগ্য পরিবর্তনেও বিশ্বাস করে না।
এফএইচ