দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন দেশটির ভাড়াটে বাহিনী ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন। এ বিষয়ে প্রথম দিকে নীরব থাকলেও এবার মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত জুন মাসে ভাগনার গ্রুপের বিদ্রোহের দিকে ইঙ্গিত করে পুতিন বলেন, ‘এই ব্যক্তি জটিল ভাগ্য নিয়ে এসেছিলেন। তিনি তার জীবনে মারাত্মক ভুল করেছিলেন।’
বৃহস্পতিবার (২৪ আগস্ট) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুতিন এ কথা বলেন। এসময় উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
পুতিন তার বক্তব্যে বলেন, প্রিগোশিনকে দীর্ঘদিন ধরে আমি চিনি। সেই ১৯৯০ সাল থেকে।
ভাগনার প্রধান সম্পর্কে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি জটিল ভাগ্যের মানুষ ছিলেন ও জীবনে গুরুতর ভুল করেছিলেন। কিন্তু তিনি সঠিক ফলাফল অর্জন করেছিলেন। প্রিগোশিন একজন মেধাবী মানুষ ও মেধাবী ব্যবসায়ী ছিলেন।
পুতিন বলেন, প্রিগোশিন শুধু দেশেই কাজ করেননি, বিদেশের মাটিতেও তার অবদান রয়েছে, বিশেষ করে আফ্রিকায়।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমি যতদূর জানি তা হলো একদিন আগে সে আফ্রিকা থেকে ফিরেছিলেন। কিছু কর্মকর্তার সঙ্গে দেখাও করেছেন।
মস্কো থেকে ৩০০ কিলোমিটার উত্তরে টিভিয়ের এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর সেই খবর আন্তর্জাতিক সব গণমাধ্যমের শিরোনাম হয়। বিষয়টি নিয়ে ওই দিনই প্রতিক্রিয়া জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, পোল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশ এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে। তারা এ ঘটনার জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনকে দায়ী করেছে।
এরপর দেওয়া ওই টেলিভিশন ভাষণে পুতিন বলেছেন, উড়োজাহাজ দুর্ঘটনার বিষয়টি তাকে জানানো হয়েছে গতকাল সকালে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে তদন্ত শেষ হতে সময় লাগবে। ভাষণে ইউক্রেনে লড়াইয়ে ভাগনার গ্রুপের অবদানের কথাও উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট।
সূত্র:বিবিসি
এফএইচ