দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভের আগে রাজধানীতে একের পর এক নেতা ও বিক্ষোভকারীকে আটক করা হচ্ছে।
এর আগে দিল্লি বিমানবন্দরে অবতরণের পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সহ-আহ্বায়ক সৌরভ দাস ও মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ। এ ছাড়া অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) নেত্রী নেহা বোরাসহ আরও কয়েকজন নেতাকে আটক করা হয়েছে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে সিজেপি। তবে নির্বাচন কমিশন অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, এসআইআর-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো পূর্ণ কমিশনের সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে।
বিক্ষোভ ঘিরে দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন সড়কে ব্যারিকেড বসানো হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভের অনুমতি না দেওয়ার কথা জানিয়ে দিল্লি পুলিশ বলেছে, আয়োজকেরা প্রয়োজনীয় অনুমতি পাননি।
/অ