দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। আটক নারীরা হলেন—গাজিন্দা গ্রামের রুজিনা বেগম (৩৫), তাসলিমা বেগম (৩২), তানহা (১৯) ও হাজেরা বেগম (৬০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাঁরা পারিবারিকভাবে গাঁজার কারবার চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। রোববার রাতে তাঁদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা তল্লাশি চালান। এ সময় ৩৮ কেজি গাঁজাসহ তাঁদের আটক করা হয়। পরে চার নারীকে গাঁজাসহ সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক চার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।
এমএস/