দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীন বাংলাদেশে বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করে বলে মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, একইসঙ্গে জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বেইজিং বাংলাদেশকে সমর্থন করে।
বুধবার (২৩ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার এক বৈঠকে এই কথা বলেন তিনি। এ সময় তিনি উভয় দেশের অর্থনৈতিক পরিপূরকতাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার আহ্বান জানান।
চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, জোহানেসবার্গে চলমান ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় হোটেল হিলটন স্যান্ডটনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনা প্রেসিডেন্ট অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষিসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে উভয় পক্ষের প্রতি আহ্বান জানান।
চীনের প্রেসিডেন্ট বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ঐতিহাসিক। উভয় পক্ষ ২০১৬ সালে সেই দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত করেছে। বিষয়টি দুই দেশের সহযোগিতাকে আরও গভীর করার জন্য বলেন তিনি।
বর্তমানে চীন ও বাংলাদেশ উভয়ই নিজ নিজ উন্নয়নের মাধ্যমে নিজেদের পুনরুজ্জীবিত করার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এ ক্ষেত্রে চীন বাংলাদেশের সঙ্গে উন্নয়ন কৌশলের সমন্বয় জোরদার করতে আগ্রহী। বেইজিং বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবিক সহযোগিতাকে আরও গভীর করতে চায়। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে একটি নতুন স্তরে নিয়ে যেতে চায় চীন। উভয় দেশের জনগণ যাতে আরও বেশি উপকৃত হয়, তেমনটাই চাওয়া চীনের।
শি জিনপিং বলেন, জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশের সংগ্রামকে সমর্থন করে চীন এবং বাংলাদেশে বাইরের শক্তির সব ধরনের হস্তক্ষেপের বিরোধিতা করে। যাতে দেশটি অভ্যন্তরীণ ঐক্য এবং স্থিতিশীলতা ধরে রাখতে পারে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন ও জাতীয় পুনরুজ্জীবন অর্জন করতে পারে।
বৈঠকে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তিনি আরও জানান, চীন বাংলাদেশের সঙ্গে বহুপক্ষীয় বিষয়ে সমন্বয় সাধন এবং সহযোগিতা বাড়াতে চায়।
আরএ