দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনালাপে দুই দেশের কৌশলগত সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছেন।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ফোনালাপে পেজেশকিয়ান পুতিনকে জন্মদিনের শুভেচ্ছাও জানান।
প্রেসিডেন্টের কার্যালয়ের এক্স পোস্টে বলা হয়, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ও বিভিন্ন ঘটনার মধ্যেও তেহরান-মস্কোর মধ্যে ‘সমন্বিত কৌশলগত অংশীদারত্ব চুক্তি’র আওতায় সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুতিন।
কয়েকটি দেশ উত্তেজনা কমানো ও মধ্যস্থতার জন্য যে উদ্যোগ নিয়েছে, তা নিয়েও কথা বলেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, রাশিয়া এসব কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে এবং ইরানের ‘বন্ধুরা’ নিশ্চিত থাকতে পারেন, মস্কো সহযোগিতার জন্য প্রস্তুত।
এ সময় হামলার মুখে ইরানের ‘সাহসের’ও প্রশংসা করেন পুতিন।
সূত্র: আল-জাজিরা
/অ