• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইরানকে ১০০ কোটি ডলার ঋণ দিতে প্রস্তুত রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  ০৬ অক্টোবর ২০২৬, ২৩:২০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানকে ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে রাশিয়া। তেহরান ব্যাংক হিসাবের তথ্য দিলেই অর্থ স্থানান্তর করা হবে বলে মঙ্গলবার ইরানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ঋণের অর্থ পরিশোধের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। তবে অর্থ কীভাবে ব্যয় করা হবে, তা নিয়ে ইরান সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে মতবিরোধ থাকায় অর্থ স্থানান্তর বিলম্বিত হচ্ছে।

ফার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার এই ঋণের খবর প্রথম প্রকাশিত হয় জুনে। এটি রাশিয়ার পরিকল্পিত ২ হাজার কোটি ডলার ঋণের প্রথম কিস্তি হিসেবে দেওয়া হচ্ছে।

ঋণের অর্থ কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে ইরানের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ভিন্ন ভিন্ন প্রস্তাব রয়েছে। ইরানের পরিকল্পনা ও বাজেট সংস্থা চায়, এই অর্থ দিয়ে যানবাহন আমদানি করা হোক। অন্যদিকে, তেল মন্ত্রণালয় তেলশিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য অর্থটি ব্যবহার করতে চায়। কৃষি মন্ত্রণালয় চায়, অর্থটি প্রয়োজনীয় পণ্য আমদানিতে বরাদ্দ দেওয়া হোক।

ফার্স জানিয়েছে, অর্থ ব্যবহারের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ কারণে ঋণের অর্থ স্থানান্তরের জন্য প্রয়োজনীয় ব্যাংক হিসাবের তথ্যও ইরান সরকার রাশিয়াকে দেয়নি।

ইরান ও রাশিয়া সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ নিয়েছে। দুই দেশের বাণিজ্যে নিজস্ব মুদ্রার ব্যবহার বাড়ানো এবং পশ্চিমা নিয়ন্ত্রিত আর্থিক ব্যবস্থার ওপর নির্ভরতা কমানোর বিষয়েও কাজ করছে তারা।

জুনে রাশিয়ার সঙ্গে ব্যাংকিং ও মুদ্রা সহযোগিতা জোরদারের অংশ হিসেবে রুবল বাণিজ্য বোর্ড প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানায় ইরান। সে সময় এক ইরানি আইনপ্রণেতা জানিয়েছিলেন, মস্কো তেহরানকে বার্ষিক ৬ শতাংশ সুদে ২ হাজার কোটি ডলারের সমপরিমাণ রুবল-ভিত্তিক ঋণ দেওয়ার কথা ভাবছে।

এদিকে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ব্যাপক নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এসব নিষেধাজ্ঞার আওতায় দেশটির তেল রপ্তানি, ব্যাংকিং খাত এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকারসহ বিভিন্ন ক্ষেত্র রয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়িয়েছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে লেনদেনে সহযোগিতার অভিযোগে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

সেপ্টেম্বরে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ইরানি আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিনিধি ব্যাংকিং সম্পর্ক রাখার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন ট্রেজারি বিভাগ। এ ছাড়া ইরানকে অর্থ স্থানান্তর ও নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগে বিভিন্ন আর্থিক নেটওয়ার্কের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে ওয়াশিংটন।

আরও পড়ুন

নোবেল শান্তি পুরস্কার শুক্রবার, শেষ মুহূর্তের আলোচনায় যারা

হুথিদের বিরুদ্ধে সৌদির পাশে পাকিস্তান-তুরস্ক, এবার কি শুরু হচ্ছে বড় যুদ্ধ?

মোখা পর্যন্ত অগ্রসর ইয়েমেনি বাহিনী, বাব আল-মান্দাব নিয়ে নতুন সংঘাত

ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্য থেকে বিমান সরিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সূত্র: আনাদোলু এজেন্সি

/অ

  • ইরান-রাশিয়া
  • ঋণ
এ সম্পর্কিত আরও খবর
সাত মাসে ২৯৫ কোটি ডলারের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার
সাত মাসে ২৯৫ কোটি ডলারের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার
খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই
খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই
আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি নিয়ে যা বললেন অর্থমন্ত্রী
আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি নিয়ে যা বললেন অর্থমন্ত্রী
বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করবেন যেভাবে
বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করবেন যেভাবে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X