• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

বিক্ষোভে উত্তাল দিল্লি, রাহুল-প্রিয়াঙ্কা আটক

দেশ টিভি ডেস্ক
  ০৬ অক্টোবর ২০২৬, ১৫:০৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল বের করলে বিরোধী জোটের নেতাদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (৬ অক্টোবর) এই বিক্ষোভে নেতৃত্ব দেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তার সঙ্গে ছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও’ব্রায়েন ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ ইন্ডিয়া জোটের অন্য নেতারা।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয়। দিল্লির কেন্দ্রীয় এলাকায় এদিন ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয় এবং বিভিন্ন স্থানে ব্যারিকেড বসানো হয়।

অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বিরোধীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন। ভোটার তালিকা সংশোধনের চলমান বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধীদের অভিযোগ, এর মাধ্যমে বিপুলসংখ্যক ভোটার ভোটাধিকার হারানোর ঝুঁকিতে পড়তে পারেন এবং এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি রাজনৈতিকভাবে সুবিধা পেতে পারে। তবে নির্বাচন কমিশন ও সরকার কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।

মঙ্গলবার সংসদ ভবনের মকর দ্বার থেকে মিছিলটি শুরু হয়। পরে পুলিশ তাদের পথ আটকে দিলে বিরোধী সংসদ সদস্যরা সড়কে বসে অবস্থান নেন। রাহুল গান্ধীকে পুলিশের ব্যারিকেডের ওপর দাঁড়াতেও দেখা যায়। তার হাতে থাকা একটি পোস্টারে লেখা ছিল, ‘জ্ঞানেশ, ইটস ডান ব্রো!’ পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন।

পুলিশের বাধার মুখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী নেতাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। তাদের একটি বাসে তুলে নেওয়া হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের এই আন্দোলন গত কয়েক দিন ধরেই চলছে। বিরোধীদের অভিযোগ, সংশোধন প্রক্রিয়ার কারণে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের বক্তব্য, ভোটার তালিকা থেকে ভুয়া, মৃত ও একাধিকবার থাকা ভোটারের নাম বাদ দিয়ে তালিকা শুদ্ধ করাই এই প্রক্রিয়ার উদ্দেশ্য।

এদিকে ভারতের সুপ্রিম কোর্টও ভোটার নিবন্ধনসংক্রান্ত ফরমে পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য পরীক্ষা করার কথা জানিয়েছে। সোমবার আদালত জানায়, সংশোধিত ফরমের কোনো সংস্করণ তারা অনুমোদন করেছে কি না, সে বিষয়ে নির্বাচন কমিশনের নথি পর্যালোচনা করা হবে।

আরও পড়ুন

কল রিসিভ করতেই ফোনের পর্দায় নারী, বিপুল অর্থ খোয়ালেন তরুণ

সৌদিতে সামরিক বাহিনী মোতায়েনে একমত মক্কা জোট

হুতিদের থেকে বন্দরনগরী মোখা পুনর্দখল করল ইয়েমেনি বাহিনী

সুত্র-রয়টার্স

এমএম/

  • উত্তাল দিল্লি
  • রাহুল-প্রিয়াঙ্কা
  • আটক
এ সম্পর্কিত আরও খবর
চকরিয়ায় দেশীয় অস্ত্র-গুলিসহ তিনজন আটক
চকরিয়ায় দেশীয় অস্ত্র-গুলিসহ তিনজন আটক
কুড়িগ্রাম সীমান্তে ইয়াবা-ওষুধসহ চোরাচালানের পণ্য জব্দ
কুড়িগ্রাম সীমান্তে ইয়াবা-ওষুধসহ চোরাচালানের পণ্য জব্দ
১৫০ বাংলাদেশি আটক, যা জানাল ভারত
১৫০ বাংলাদেশি আটক, যা জানাল ভারত
শাহজালালে অভিযান, ৩২ লাখ টাকার পণ্য আটক
শাহজালালে অভিযান, ৩২ লাখ টাকার পণ্য আটক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।