দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা, প্যান্ট পিস, ওষুধসহ বিভিন্ন চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে দুইজনকে আটক করা হয়। একই সঙ্গে ভারতীয় ইয়াবা, প্যান্ট পিস, ওষুধসহ বিভিন্ন চোরাচালানের পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত অপরাধ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
যে আই