• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইয়েমেন সরকারকে ৪ কার্গো বিমানে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে চারটি কার্গো বিমানে করে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে পাকিস্তান। সেপ্টেম্বর মাসে এসব সরঞ্জাম ইয়েমেনের বন্দরনগরী এডেনে পৌঁছায়। সৌদি আরব যখন হুতিদের ব্যাপক সামরিক অভিযানের মোকাবিলায় প্রস্তুতি জোরদার করছে, তখন পাকিস্তানের এই সরবরাহের তথ্য প্রকাশ্যে এলো।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পাকিস্তানি সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, পাঠানো সরঞ্জামের মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হালকা কামান, চালকবিহীন আকাশযান এবং চালকবিহীন আকাশযান প্রতিরোধী ব্যবস্থা। পাশাপাশি সৌদি সামরিক উপদেষ্টাদের সঙ্গে ইয়েমেনি সেনাদের সহায়তায় পাকিস্তানি সামরিক উপদেষ্টারাও সেখানে অবস্থান করছেন।

পাকিস্তানের এই অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ দেশটির ইয়েমেন যুদ্ধে সম্পৃক্ততা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মিডল ইস্ট আইয়ের সঙ্গে কথা বলা পশ্চিমা ও আরব দেশগুলোর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, হুতিদের মোকাবিলায় সৌদি আরব উচ্চমাত্রার সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। হুতিদের সাম্প্রতিক অগ্রগতিতে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল তাদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে ওই কর্মকর্তারা জানিয়েছেন।

সাম্প্রতিক দিনগুলোতে তাইজ শহরের আশপাশে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার হুতিরা তাইজের সরকার নিয়ন্ত্রিত এলাকা ও এডেনের মধ্যে সংযোগকারী একটি সেতু ধ্বংস করেছে।

হুতিরা ইয়েমেন সরকারের কাছ থেকে তাইজের নিয়ন্ত্রণ নিতে পারলে উত্তরাঞ্চলে থাকা সরকারের ভূখণ্ড থেকে এডেন বিচ্ছিন্ন হয়ে পড়বে। এতে সরকারের সরবরাহ ব্যবস্থাও বাধাগ্রস্ত হবে।

হুতিদের বিরুদ্ধে সৌদি আরব বিমান হামলাও জোরদার করেছে। হুতিরা বৃহস্পতিবার দাবি করেছে, আগের ২৪ ঘণ্টায় সৌদি আরব তাদের অবস্থান লক্ষ্য করে ৯৪টি বিমান হামলা চালিয়েছে। তবে সৌদি আরব জানিয়েছে, সানায় একটি ‘উচ্চমূল্যের লক্ষ্যবস্তুতে অভিযান’ চালানো হয়েছে এবং সাদায় ১১টি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে। তাইজে একটি ‘সমন্বিত সামরিক ব্যবস্থা’র ওপর ২৭টি বিমান হামলা চালানোর কথাও জানিয়েছে দেশটি।

অন্যদিকে হুতিরাও সৌদি আরবের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে রিয়াদ বিমানবন্দরও রয়েছে।

বৃহস্পতিবার সৌদি আরব হুতিদের বিরুদ্ধে পবিত্র নগরী মদিনার একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হামলার অভিযোগ তোলে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, একটি চালকবিহীন আকাশযান তাইবাহ বিদ্যুৎ বিতরণকেন্দ্রে আঘাত হানে। কেন্দ্রটি মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করে। তবে হুতিরা ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে কয়েক দশকের সামরিক সম্পর্ক রয়েছে। তবে হুতিদের বিরুদ্ধে সৌদি আরবকে পাকিস্তান ও তুরস্কের সহায়তার মাত্রা এখন বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। গত আগস্টে তিন দেশ যৌথ প্রতিরক্ষা চুক্তি ‘মক্কা চুক্তি’ সই করার পর এটিকে ওই চুক্তির প্রথম বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

গত মাসে হুতিরা লোহিত সাগর দিয়ে অগ্রসর হয়ে সৌদি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করলেও পাকিস্তান ও তুরস্ক তখন সরাসরি এতে যুক্ত হয়নি। বিশেষজ্ঞদের মতে, দুই দেশকেই রিয়াদের সঙ্গে সম্পর্কের পাশাপাশি নিজেদের নিরাপত্তা উদ্বেগও বিবেচনায় নিতে হচ্ছে। পাকিস্তানের প্রতিবেশী ইরান হুতিদের অস্ত্র, গোয়েন্দা তথ্য ও সামরিক উপদেষ্টা দিয়ে সহায়তা করে আসছে।

সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার যুক্তরাষ্ট্র। তবে হুতিদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে কোনো ভূমিকা নেয়নি। যদিও পাকিস্তানের মতো যুক্তরাষ্ট্রও সৌদি আরবে সামরিক উপদেষ্টা ও সামরিক ব্যবস্থা পাঠিয়েছে।

হুতিদের মোকাবিলায় মিত্র খুঁজতে সৌদি আরব যখন তৎপরতা বাড়িয়েছে, তখন এই সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রকাশ্য উদ্যোগও নিয়েছে দেশটি। ইয়েমেন ইস্যুতে দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলোকে সংযুক্ত আরব আমিরাতের সমর্থন নিয়ে সৌদি আরবের সঙ্গে দেশটির বিরোধ তৈরি হয়েছিল।

মঙ্গলবার রিয়াদে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট মানসুর বিন জায়েদকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আরও পড়ুন

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, পাড়ি দিয়েছে ৭০০ কিলোমিটারের বেশি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা!

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির গতি কমার পূর্বাভাস

ইরান যুদ্ধের প্রভাবে ওপেক প্লাসের তেল উৎপাদন সক্ষমতা পর্যালোচনা পিছিয়েছে

সূত্র: মিডল ইস্ট আই

/অ

  • ইয়েমেন
  • হুতি
  • পাকিস্তান
এ সম্পর্কিত আরও খবর
এবার শাকিবের ‘মহব্বত’ পাকিস্তানি নায়িকা নিয়ে
এবার শাকিবের ‘মহব্বত’ পাকিস্তানি নায়িকা নিয়ে
সৌদি প্রতিরক্ষা প্রতিশ্রুতির কঠিন পরীক্ষায় পাকিস্তান
সৌদি প্রতিরক্ষা প্রতিশ্রুতির কঠিন পরীক্ষায় পাকিস্তান
ভারতে নিহতের দাবি, গণমাধ্যমের সামনে জীবিত হাজির সাবেক পাক সেনা   
ভারতে নিহতের দাবি, গণমাধ্যমের সামনে জীবিত হাজির সাবেক পাক সেনা   
ভারত-পাকিস্তান ম্যাচের সূচি চূড়ান্ত
ভারত-পাকিস্তান ম্যাচের সূচি চূড়ান্ত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।