• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আবারও রাজপথে ভারতের ‘ককরোচ জনতা পার্টি’

আন্তর্জাতিক ডেস্ক
  ০২ অক্টোবর ২০২৬, ১৭:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ এবং নির্বাচনী সংস্কারের দাবিতে ভারতের প্রভাবশালী জেন-জি নেতৃত্বাধীন ‘ককরোচ’ আন্দোলনকারীরা আবারও রাজপথে নামার প্রস্তুতি নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেও শুক্রবার মুম্বাইয়ে বিক্ষোভের ডাক দিয়েছে আন্দোলনটির নেতৃত্বদানকারী ককোরোচ জনতা পার্টি (সিজেপি)।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অনলাইনভিত্তিক ব্যঙ্গাত্মক আন্দোলন হিসেবে যাত্রা শুরু করা সিজেপি গত জুলাইয়ে প্রথম বড় সাফল্য পায়। শিক্ষা সংস্কারের দাবিতে কয়েক সপ্তাহের বিক্ষোভের পর তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন বলে দাবি করেছে সংগঠনটি।

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে সমর্থকদের জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি। সংগঠনটির ভাষ্য, গণতন্ত্র রক্ষার পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং নির্বাচনী ব্যবস্থায় সংস্কারের দাবিতেই এ কর্মসূচি।

সিইসি জ্ঞানেশ কুমার বা নির্বাচন কমিশন সিজেপি কিংবা বিরোধী দলগুলোর পদত্যাগের দাবির বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। ভোট চুরি বা নির্বাচনে কারচুপির অভিযোগের বিষয়েও তারা কোনো মন্তব্য করেনি। এ বিষয়ে তাদের বক্তব্য জানতে বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে।

সিজেপি জানিয়েছে, মুম্বাইয়ের কর্মসূচিটি অক্টোবরজুড়ে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক বিক্ষোভের প্রথম কর্মসূচি। এসব কর্মসূচির পর দিল্লিতে বড় সমাবেশের পরিকল্পনাও রয়েছে। সংগঠনটির দাবি, মুম্বাই পুলিশ তাদের বিক্ষোভের অনুমতি দেয়নি। তবে বড় জমায়েতের আশঙ্কায় শহরটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজ্যের কয়েকটি প্রধান বিরোধী দলও কর্মসূচিতে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে।

সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি ১০ মাসে অন্তত ১৪ বার এমন কিছু সিদ্ধান্ত ও আদেশ নিয়ে আপত্তি জানিয়েছিলেন, যেগুলো তাদের অবগতির বাইরে নেওয়া হয়েছিল বলে তারা দাবি করেন। দেশটির ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়েই মূলত তাদের আপত্তি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা থেকে দ্বৈত ও অযোগ্য ভোটারদের বাদ দেওয়ার লক্ষ্যেই এসআইআর কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ১৩ কোটি নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে বিরোধী দল ও বিভিন্ন অধিকারকর্মীর অভিযোগ, বাদ পড়াদের অনেকেই বৈধ ভোটার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)কে নির্বাচনী সুবিধা দিতে সিইসি জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কারচুপি করা হচ্ছে। বিজেপি ও নির্বাচন কমিশন উভয়েই এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই প্রতিবেদনে আরও বলা হয়, দুই নির্বাচন কমিশনার ভোটার ডেটাবেজের নির্ভরযোগ্যতা, নতুন ভোটার নিবন্ধনের পদ্ধতিতে পরিবর্তন এবং ভোটার তালিকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

নির্বাচন কমিশন অবশ্য তাদের কার্যক্রমের পক্ষে অবস্থান নিয়ে জানিয়েছে, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ভিন্নমত থাকা স্বাভাবিক। কমিশনের দাবি, সব সিদ্ধান্ত সর্বসম্মতভাবেই নেওয়া হয়েছে।

এদিকে বিষয়টি প্রকাশ্যে আসার পর বিরোধী দলগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কংগ্রেস নেতা ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের ভোট চুরির অভিযোগ করে আসছেন এবং ভোট চুরিতে জড়িত কর্মকর্তাদের বিশ্বাসঘাতক বলে আখ্যা দিয়েছেন। আরেক বিরোধী নেতা মমতা বন্দ্যোপাধ্যায় সিইসির গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বুধবার প্রায় দুই ডজন বিরোধী দলের জোট ইন্ডিয়া অ্যালায়েন্স জানিয়েছে, তারাও আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করবে। আগামী ৬ অক্টোবর বিরোধী দলের সব সংসদ সদস্য দিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল করবেন বলেও জোটটি জানিয়েছে।

মুম্বাই পুলিশের অনুমতি না পাওয়ার পরও সিজেপির নেতা দীপকে জানিয়েছেন, তারা বিক্ষোভে জড়ো হবেন। পুলিশ তাদের গ্রেপ্তার করলে ‘জেল ভরো আন্দোলন’ কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

আরও পড়ুন

কালিনিনগ্রাদে হামলা হলে পারমাণবিক অস্ত্রসহ সব অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পুতিনের

সৌদি প্রতিরক্ষা প্রতিশ্রুতির কঠিন পরীক্ষায় পাকিস্তান

লাহোরে আজারবাইজানের তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক অ্যানিমেশন ভিডিওতে সিজেপি বলেছে, ভোট দেওয়া নাগরিকের অধিকার। কোনো যোগ্য ভোটারকে ভোট দেওয়ার সুযোগ না দেওয়া গণতন্ত্রের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। সংগঠনটির দাবি, নির্বাচন কমিশনের কাছ থেকে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং সিইসিকে পদত্যাগ করতে হবে। তাদের ভাষ্য, এটি কোনো একটি দলের লড়াই নয়; বরং অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং প্রত্যেক নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করার দাবি।

সূত্র: বিবিসি

এমএস/

  • ককরোচ জনতা পার্টি
এ সম্পর্কিত আরও খবর
ভারতে ‘ককরোচ’ আন্দোলনের পরবর্তী লক্ষ্য স্কুল, মোদির সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ
ভারতে ‘ককরোচ’ আন্দোলনের পরবর্তী লক্ষ্য স্কুল, মোদির সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ
‘আমি লড়াই থামাব না’—আটকের অভিযোগে সুপ্রিম কোর্টে ছাত্র আন্দোলনের কর্মী
‘আমি লড়াই থামাব না’—আটকের অভিযোগে সুপ্রিম কোর্টে ছাত্র আন্দোলনের কর্মী
৩৬ দিন পর ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার
৩৬ দিন পর ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার
দিল্লির বিক্ষোভের মধ্যে দ্রুত বিচারের ঘোষণা মোদির
দিল্লির বিক্ষোভের মধ্যে দ্রুত বিচারের ঘোষণা মোদির
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।