• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

কালিনিনগ্রাদে হামলা হলে পারমাণবিক অস্ত্রসহ সব অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
  ০২ অক্টোবর ২০২৬, ১৭:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলে হামলা হলে পারমাণবিক অস্ত্রসহ দেশের অস্ত্রভাণ্ডারে থাকা সব ধরনের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধের উত্তেজনা আরও বাড়ানোর বিষয়ে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার মস্কোয় ভালদাই ডিসকাশন ক্লাবে বক্তব্য দেওয়ার সময় পুতিন বলেন, ইউরোপের কোনো দেশে হামলার পরিকল্পনা রাশিয়ার নেই। তবে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা আগ্রাসন হলে তার জবাব দিতে প্রস্তুত মস্কো।

পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যে অবস্থিত রাশিয়ার বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদের প্রসঙ্গ তুলে পুতিন বলেন, রুশ ভূখণ্ডে সরাসরি হামলা হলে দেশের অস্ত্রভাণ্ডারে থাকা সব অস্ত্র ব্যবহারের বিষয়টি অনিবার্যভাবে সামনে আসবে। তিনি এ ধরনের পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর বলে সতর্ক করেন।

কালিনিনগ্রাদকে ঘিরে সাম্প্রতিক সময়ে বাল্টিক সাগরে ন্যাটোর সামরিক মহড়া নিয়ে মস্কোর উদ্বেগের মধ্যেই পুতিন এ হুঁশিয়ারি দিলেন। ন্যাটো এসব মহড়াকে প্রতিরোধ সক্ষমতা জোরদারের জন্য প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। এর আগে সেপ্টেম্বরের শেষ দিকে মস্কো সতর্ক করে বলেছিল, ন্যাটো সমুদ্র বা আকাশপথে কালিনিনগ্রাদ অবরোধের চেষ্টা করলে রাশিয়া পাল্টা ব্যবস্থা নেবে।

পুতিন আরও বলেন, বাল্টিক সাগরে ধারাবাহিক সামরিক মহড়া, রুশ জাহাজ আটকানোর চেষ্টা এবং কালিনিনগ্রাদ নিয়ে বিভিন্ন বক্তব্য—সব মিলিয়ে পরিস্থিতির অবনতি ঘটছে।

এদিকে ন্যাটো, ইউরোপের কয়েকটি দেশ ও যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলা, নাশকতা ও গুপ্তচরবৃত্তিসহ বিভিন্ন ধরনের হাইব্রিড যুদ্ধ পরিচালনার অভিযোগ করে আসছে। রাশিয়া এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ইউক্রেন যুদ্ধের পঞ্চম বছরে রাশিয়া হামলা অব্যাহত রাখার পাশাপাশি ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও রাজধানী কিয়েভে হামলা জোরদার করেছে। অন্যদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির বিভিন্ন শহরে জ্বালানি সংকট ও দীর্ঘ লাইনের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবারের বক্তব্যে পুতিন স্বীকার করেন, ইউক্রেনের হামলা রাশিয়ার অর্থনীতিতে প্রভাব ফেলেছে। তার দাবি, এসব হামলার কারণে রাশিয়ার মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রায় ১ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে কৃষ্ণসাগরে ইউক্রেনের সামরিক তৎপরতায় রাশিয়ার শতাধিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে এসব ক্ষতির পরও ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান থেকে পিছু হটার ইঙ্গিত দেননি পুতিন। এর আগে রাশিয়ার অর্থনীতি স্থিতিশীল রয়েছে বলে দাবি করলেও সাম্প্রতিক বক্তব্যে তিনি ইউক্রেনের হামলায় অর্থনৈতিক ক্ষতির কথা স্বীকার করেন।

ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখার অবস্থানের পাশাপাশি পুতিন বলেন, তিনি আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান চান। তবে যুদ্ধ বন্ধে রাশিয়ার অবস্থানে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দেননি তিনি।

আরও পড়ুন

সৌদি প্রতিরক্ষা প্রতিশ্রুতির কঠিন পরীক্ষায় পাকিস্তান

লাহোরে আজারবাইজানের তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

‘নেতানিয়াহু-বিন জায়েদের পরিকল্পনায় বিমান ছিনতাইয়ের নাটক’

এদিকে রয়টার্সের পর্যালোচনা করা রাশিয়ার বাজেট নথি অনুযায়ী, ২০২৭ সালে প্রতিরক্ষা খাতে ১৭ দশমিক ১ ট্রিলিয়ন রুবল বা প্রায় ২০৫ দশমিক ১ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে মস্কো। পূর্ণমাত্রার ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যয় হতে যাচ্ছে, যা আগের বরাদ্দের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি।

সূত্র: সিএনএন

এমএস/

  • পুতিন
এ সম্পর্কিত আরও খবর
সব ধরনের অস্ত্র ব্যবহারে প্রস্তুত রাশিয়া: পুতিন
সব ধরনের অস্ত্র ব্যবহারে প্রস্তুত রাশিয়া: পুতিন
পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করার আহ্বান ট্রাম্পের
পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করার আহ্বান ট্রাম্পের
আবারও বড় জয় পুতিনের, ভাঙ্গল ১৬ সালের রেকর্ডও
আবারও বড় জয় পুতিনের, ভাঙ্গল ১৬ সালের রেকর্ডও
পুতিনের খাদ্যতালিকায় যা থাকে
পুতিনের খাদ্যতালিকায় যা থাকে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।