দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং বিশ্বজুড়ে ডিজেল সংকট কমাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রভাবও বিবেচনায় নিচ্ছেন ব্যবসায়ীরা।
শুক্রবার ০০:২২ জিএমটি পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ২৯ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৭ সেন্ট বেড়ে ৯৩ দশমিক ১৪ ডলারে উঠেছে।
বৃহস্পতিবার তেলের দাম বড় ধরনের উত্থান হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবার হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন, এমন খবরের মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরি এবং অতিরিক্ত ১০ হাজার সেনা পাঠাচ্ছে বলে প্রতিবেদন প্রকাশের পর বাজারে উদ্বেগ বাড়ে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এখন আমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। তারা হয় খুব ন্যায্য একটি চুক্তিতে সই করবে, নয়তো আর থাকবে না।’
এদিকে অক্টোবর মাসে অধিকাংশ জ্বালানি রপ্তানি বন্ধ রাখার চীনের সিদ্ধান্তও বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। তবে সৌদি আরবের তেল রপ্তানি পুনরুদ্ধার এবং ইউরোপের দেশগুলোকে জরুরি ডিজেল মজুত বাজারে ছাড়তে যুক্তরাষ্ট্রের চাপ এসব উদ্বেগের কিছুটা ভারসাম্য তৈরি করেছে।
সূত্র: আল-জাজিরা
/অ