দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে অনিবার্যভাবেই এই অঞ্চল থেকে চলে যেতে হবে। আর ইসরায়েলি শাসনের দিনও গোনা শুরু হয়েছে।’
ইরানের এই রাজনীতিক আরও বলেন, শেষ পর্যন্ত ইরান ও তার প্রতিবেশীরাই এই অঞ্চলে থেকে যাবে এবং একে অপরের মুখোমুখি হবে।
তার ভাষায়, ‘শেষ পর্যন্ত আমরাই এবং আমাদের প্রতিবেশীরাই এখানে থাকব, মুখোমুখি অবস্থানে। সেই দিনটি হবে অনুশোচনার দিন।’
ইব্রাহিম আজিজি ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।
সূত্র: আল-জাজিরা
/অ