দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সঙ্গে চলমান সংঘাত ‘খুব শিগগিরই’ শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
ওয়াশিংটন ডিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত নতুন একটি কেন্দ্রীয় সরকারি প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ইরান ‘খুব খারাপভাবে ব্যর্থ হচ্ছে’। একই সঙ্গে তিনি আবারও দাবি করেন, ইরান কোনো পারমাণবিক অস্ত্র পাবে না।
ইরানের সঙ্গে সংঘাতের প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটা খুব শিগগিরই শেষ হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র পাবে না এবং তেলের দামও আগের মতো দ্রুত কমে আসবে।
সূত্র: আল-জাজিরা
/অ