দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেও হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন আবার যুদ্ধপূর্ব মাত্রার কাছাকাছি পৌঁছেছে। গত এক সপ্তাহে এই জলপথ দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ৩২ লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে, যা যুদ্ধ শুরুর আগের মাত্রার প্রায় ৭৭ শতাংশ।
পণ্য পরিবহনবিষয়ক তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন নিশ্চিত হওয়া তেল পরিবহনের পরিমাণে বড় ধরনের ওঠানামা দেখা গেছে। এ সময়ে প্রতিদিন প্রায় ৬৫ লাখ থেকে ১ কোটি ২৬ লাখ ব্যারেল পর্যন্ত তেল পরিবহন হয়েছে।
তবে সর্বশেষ কয়েক দিনের হিসাব প্রাথমিক পর্যায়ের। আরও বেশি চালান নিশ্চিত হওয়ার পর এসব পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে কেপলার।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বাড়ার সময়েই জলপথটি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। ইরান সাত দিনের মধ্যে প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়ার একটি পরিকল্পনা প্রস্তাব করেছে।
ইরান এরই মধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোতে হামলা বাড়িয়েছে বলে দাবি করেছে। এর মধ্যেও জলপথটি দিয়ে তেল পরিবহনের পরিমাণ যুদ্ধপূর্ব মাত্রার কাছাকাছি পৌঁছেছে।
সূত্র: আল-জাজিরা
/অ