দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার কারণে বিকল্প আকাশপথ ব্যবহারের জন্য চীনের সঙ্গে আলোচনা করছে ভারত। ভারতীয় বিমান সংস্থাগুলোর উড়োজাহাজ চীনের শিনচিয়াং অঞ্চলের আকাশসীমা ব্যবহার করে উড্ডয়ন করতে পারে কি না, তা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে এনডিটিভি।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হোতান হয়ে ফ্লাইট পরিচালনার বিষয়ে এক বছরেরও বেশি সময় ধরে আলোচনা চলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিকল্প আকাশপথের বিষয়ে চীনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে বলেও জানিয়েছে সূত্র।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার কয়েক দিন পর এই আলোচনা সামনে এলো।
এর আগে শি জিনপিংয়ের দিল্লি সফরের আগে চায়না সাউদার্ন এয়ারলাইনস ২১ সেপ্টেম্বর থেকে গুয়াংজু ও নয়াদিল্লির মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দেয়। প্রায় ছয় বছর বন্ধ থাকার পর এ পথে আবার ফ্লাইট চালু করা হচ্ছে।
কোভিড-১৯ মহামারি এবং পরবর্তী সময়ে ভারত ও চীনের সীমান্তে উত্তেজনার কারণে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ ব্যাহত হয়েছিল। এর পর ধীরে ধীরে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
চায়না সাউদার্ন এয়ারলাইনস জানিয়েছে, দক্ষিণ এশিয়ার বিভিন্ন গন্তব্যে আটটি যাওয়া-আসার পথে সপ্তাহে ১০০টির বেশি ফ্লাইট পরিচালনা করবে তারা। এর মাধ্যমে চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিমান যোগাযোগ আরও জোরদার হবে।
/অ