• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইরানকে নিষেধাজ্ঞা ছাড় দেওয়ার প্রস্তাব অস্বীকার ট্রাম্পের, আলোচনায় প্রস্তুত তেহরান

আন্তর্জাতিক ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে নিষেধাজ্ঞা শিথিল বা দেশটির জব্দ অর্থ ছাড়ের কোনো প্রস্তাব দেননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কংক্রিট অগ্রগতির বিনিময়ে নিষেধাজ্ঞা ছাড় ও জব্দ অর্থ ছেড়ে দেওয়ার বিষয়ে ট্রাম্প রাজি ছিলেন—মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এমন খবর প্রকাশের পর তিনি তা অস্বীকার করেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরানকে তিনি কিছুই প্রস্তাব করেননি। অ্যাক্সিওস ও সিএনএন অজ্ঞাতনামা মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছিল, চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরান পারমাণবিক কর্মসূচিতে কংক্রিট অগ্রগতি দেখালে নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দ থাকা ইরানের অর্থ ছাড় দিতে রাজি ছিলেন ট্রাম্প।

ইরানের পারমাণবিক অস্ত্র নেই এবং তা তৈরির ইচ্ছাও নেই বলে দাবি করে দেশটি। তবে নিজস্ব পারমাণবিক জ্বালানি ও শক্তি কর্মসূচি পরিচালনার অধিকার রয়েছে বলে মনে করে তেহরান।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সিবিএসের অনুষ্ঠান ফেস দ্য নেশন-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত তেহরান। তবে কোনো ধরনের চাপ বা জবরদস্তি মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না। তবে চাপ, হুমকি ও হামলার বিরুদ্ধে দেশটি আত্মরক্ষা করবে। একই সঙ্গে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না—এ বিষয়ে তারা ইতোমধ্যে সম্মত হয়েছে বলেও জানান তিনি।

সাত মাস ধরে চলা যুদ্ধ বন্ধে নতুন করে প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার দুই দেশের কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথকভাবে কথা বলেছেন বলে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে রোববার ইরান বলেছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তাদের বিরোধের সমাধান কেবল কূটনীতির মাধ্যমেই সম্ভব।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, তাদের শর্ত স্পষ্ট। এসব শর্ত পূরণ হলেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে। তার মতে, এই অচলাবস্থা থেকে বের হওয়ার একমাত্র পথ আলোচনার মাধ্যমে সমাধান।

শুক্রবার জাতিসংঘে সাংবাদিকদের আরাকচি জানিয়েছিলেন, প্রস্তাবিত চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য সাত দিনের সময় গণনা শুরু হবে এবং আঞ্চলিক সংঘাতে সাময়িক বিরতি আসবে।

তবে শনিবার ট্রাম্প ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ইরান কঠিন পরিস্থিতিতে পড়ার কারণেই হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য চুক্তি করতে চাইছে।

আরাকচি পরে বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা এগিয়ে নিতে কাজ করা মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ইরানকে জানায়নি। তিনি বলেন, মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্রের চূড়ান্ত অবস্থান জানানো পর্যন্ত তারা অপেক্ষা করবেন এবং এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এতে তেলের দাম বেড়েছে এবং বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপও তৈরি হয়েছে।

ইরান ও তার মিত্ররা সংঘাতটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিয়েছে। ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিরাও সৌদি স্বার্থে হামলা চালিয়েছে।

চলতি মাসে সৌদি আরবও আরও গভীরভাবে যুদ্ধে জড়িয়ে পড়েছে। ইয়েমেনে হুতিদের অগ্রগতির ফলে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী পিছু হটেছে এবং লোহিত সাগর দিয়ে সৌদি তেল রপ্তানি হুমকির মুখে পড়েছে।

আরও পড়ুন

ইরানের নেতৃত্বব্যবস্থা ‘বিভ্রান্ত’, সর্বোচ্চ নেতা ‘বিচ্ছিন্ন’: ভ্যান্স

যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে, বললেন ইরানের শীর্ষ কর্মকর্তা

হরমুজ দিয়ে তেল পরিবহন যুদ্ধপূর্ব মাত্রার ৭৭ শতাংশে

মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি পুনরুদ্ধারের কিছু লক্ষণ দেখা গেলেও সরবরাহ নিয়ে উদ্বেগ অব্যাহত থাকায় মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো তেলের দাম বেড়েছে। গ্রিনিচ মান সময় ৩টা ২৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ বা ১ ডলার ৪৯ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলার ৭৭ সেন্টে দাঁড়ায়। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১ দশমিক ৫ শতাংশ বা ১ ডলার ৩৪ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ ডলার ৯৪ সেন্টে পৌঁছায়।

সূত্র: রয়টার্স

এমএস/

  • ট্রাম্প
এ সম্পর্কিত আরও খবর
ইরান খুব খারাপভাবে ব্যর্থ হচ্ছে: ট্রাম্প
ইরান খুব খারাপভাবে ব্যর্থ হচ্ছে: ট্রাম্প
হরমুজ নিজের মনে করলে জাহাজ নিয়ে এখানে আসুন, ট্রাম্পকে ইরানের বার্তা
হরমুজ নিজের মনে করলে জাহাজ নিয়ে এখানে আসুন, ট্রাম্পকে ইরানের বার্তা
ইরানের সাত দিনের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের
ইরানের সাত দিনের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের
ইরানের সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খোলার প্রস্তাব নাকচ করে দিলেন ট্রাম্প
ইরানের সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খোলার প্রস্তাব নাকচ করে দিলেন ট্রাম্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X