• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বন্দুক হামলায় নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় জোহানেসবার্গের কাছে একটি বারে বন্দুকধারীদের হামলায় ১৭ জন নিহত ও ১৫ জন আহত হন। এর কয়েক ঘণ্টা পর রোববার ভোরে কেপটাউনের কাছে একটি বিনোদনকেন্দ্রের বাইরে আরেক হামলায় ১০ জন নিহত ও ১১ জন আহত হন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জোহানেসবার্গের কাছে বারে হামলার ঘটনায় পুলিশ জানায়, আটজন বন্দুকধারী শনিবার সন্ধ্যায় বারে ঢুকে গ্রাহকদের লক্ষ্য করে গুলি চালায়। বাইরে গুলি চালানোর পর তারা বারের ভেতরেও হামলা চালায়। পরে দুটি গাড়িতে আগুন দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

পুলিশের তথ্য অনুযায়ী, জোহানেসবার্গের ঘটনায় নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ ও চারজন নারী রয়েছেন।

গাউতেং প্রদেশের পুলিশ কমিশনার লেফটেন্যান্ট জেনারেল টমি মথোমবেনি বলেন, নিহত ও আহতদের মধ্যে ইথিওপিয়া ও লেসোথোর নাগরিকও রয়েছেন। তবে হামলায় ক্ষতিগ্রস্তদের বেশির ভাগই দক্ষিণ আফ্রিকার নাগরিক।

হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। তবে ব্যক্তিগত মালামাল নিয়ে যাওয়ায় প্রাথমিকভাবে ডাকাতির উদ্দেশ্যে হামলাটি হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। একই সঙ্গে অবৈধ খননকাজে জড়িত গোষ্ঠীগুলোর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের বিষয়টিও উড়িয়ে দেওয়া হয়নি।

এর আগে প্রাদেশিক পুলিশের উপকমিশনার মেজর জেনারেল ফ্রেড কেকানা বার্তা সংস্থা এএফপিকে বলেন, গত মাসে একই এলাকায় একজন নিহত ও আরেকজন আহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে হামলাটি হয়ে থাকতে পারে। ঘটনাস্থলে তিনি জানান, সন্দেহভাজনদের বিষয়ে পুলিশের কাছে স্পষ্ট ছবি এবং কয়েকজনের নামও রয়েছে।

এদিকে কেপটাউনের কাছে টাউনশিপ এলাকায় রোববার ভোরে বিনোদনকেন্দ্রের বাইরে বন্দুক হামলায় পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় ১১ জন আহত হয়েছেন।

রোববার সকাল পর্যন্ত দুটি হামলার কোনো ঘটনায়ই কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

দক্ষিণ আফ্রিকায় বিশ্বের অন্যতম উচ্চ হত্যার হার রয়েছে। ৬ কোটি ২০ লাখ মানুষের দেশটিতে গড়ে প্রতিদিন প্রায় ৬০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অবৈধ অস্ত্রের বিস্তার এবং মাদক ও অবৈধ খননকাজে জড়িত অপরাধী চক্রগুলোর মধ্যে আধিপত্য বিস্তারের সংঘাত দেশটিতে বন্দুক সহিংসতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

সাম্প্রতিক সময়ে একের পর এক বন্দুক হামলার ঘটনায় দেশটিতে উদ্বেগ বেড়েছে। এর কয়েক দিন আগেই ডারবান শহরের কোয়ামাখুথা টাউনশিপে একটি বাড়িতে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হন।

ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সংগঠিত অপরাধকে গণতন্ত্র, সমাজ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে তাৎক্ষণিক হুমকি হিসেবে উল্লেখ করেন। চলতি বছরের শুরুতে সহিংসতা কমাতে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এমন এলাকাগুলোতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়।

আরও পড়ুন

সৌদির পরমাণু নিয়ে গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য!

জাপানে ধনী পরিবারের ঘরজামাই হওয়ার সুযোগ, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

আল-আকসা পুরোপুরি নিয়ন্ত্রণের পথে ইসরায়েল: হামাস

এর মধ্যেই শনিবার জোহানেসবার্গের পূর্বে একুরহুলেনি এলাকায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে ওই এলাকায় মৃত নারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। স্থানীয় পুলিশ জানিয়েছে, মৃত্যুগুলোর মধ্যে কিছু মিল থাকায় সেখানে কোনো ধারাবাহিক হত্যাকারী সক্রিয় কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: বিবিসি

এমএস/

  • দক্ষিণ আফ্রিকা
  • বন্দুক হামলা
এ সম্পর্কিত আরও খবর
রিশাদ-আলিসের স্পিন জাদুতে সিরিজ জয় বাংলাদেশের
রিশাদ-আলিসের স্পিন জাদুতে সিরিজ জয় বাংলাদেশের
কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার 
কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার 
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণকে বড় চ্যালেঞ্জ দেখছেন বাভুমা
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণকে বড় চ্যালেঞ্জ দেখছেন বাভুমা
দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশির মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশির মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X