• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণকে বড় চ্যালেঞ্জ দেখছেন বাভুমা

স্পোর্টস ডেস্ক
  ২৯ আগস্ট ২০২৬, ১৬:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পেস আক্রমণকে নিজেদের মাটিতে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা। চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সফরে গেলে টাইগারদের বোলিং আক্রমণ স্বাগতিকদের চাপে ফেলতে পারে বলে মনে করেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

টাইমসএলআইভি-কে বাভুমা বলেন, ‘বাংলাদেশের বোলিং আক্রমণ খুবই ভালো। তারা অবশ্যই আমাদের ওপর চাপ তৈরি করবে।’

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ প্রথম টেস্ট খেলবে জোহানেসবার্গে, ১৫ থেকে ১৯ নভেম্বর। এরপর ২৩ থেকে ২৭ নভেম্বর সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। টেস্ট সিরিজের পর ১, ৪ ও ৭ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। ১০, ১২ ও ১৩ ডিসেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টেস্ট সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পেসাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর পর মেকাইতে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরে যায় তারা।

এর আগে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে সিরিজে ১১ উইকেট নিয়ে নজর কাড়েন নাহিদ রানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে হাসান মাহমুদ নেন ৯ উইকেট, যার মধ্যে ডারউইন টেস্টের দ্বিতীয় ইনিংসে তার শিকার ছিল ৬ উইকেট মাত্র ৫৫ রানে। মেকাই টেস্টে শরিফুল ইসলামও নেন ৭ উইকেট।

তবে চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে ছিলেন না নাহিদ রানা। ১৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাম পাশে গ্রেড-২ চোট পান এই পেসার। সেরে উঠতে তাঁর ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হয়েছিল।

পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো প্রতিষ্ঠিত টেস্ট দলের বিপক্ষে সাম্প্রতিক সাফল্য বাংলাদেশের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। এবার দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে আরও বড় কিছু অর্জনের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা।

আরও পড়ুন

গোলের রেকর্ড গড়ে যা বললেন রোনালদো

টিভির পর্দায় আজ যেসব খেলা দেখবেন

এবার ইমরান খানের পাশে দাঁড়ালেন কামিন্স

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলছে দক্ষিণ আফ্রিকা। এবারও শিরোপা ধরে রাখার মিশনে তারা। তাই নিজেদের পাশাপাশি অন্য দলগুলোর পারফরম্যান্সেও নজর রাখতে হচ্ছে তাদের।

বাভুমা বলেন, ‘সহজ কথায় বলতে গেলে, আমাদের পিঠে এখন বড় একটা লক্ষ্যমাত্রা ঝুলছে। যে দলগুলো এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে, তারা নাম্বার ওয়ান দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য পরীক্ষা করে দেখতে চাইবে। এই চাপ সামলানোই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।’

এমএস/

  • বাংলাদেশ
  • পেস
এ সম্পর্কিত আরও খবর
অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স এলো কত?
অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স এলো কত?
রিয়াদ ও দাম্মামগামী বিমানের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত
রিয়াদ ও দাম্মামগামী বিমানের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত
ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
মক্কায় মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।