• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

সৌদির পরমাণু নিয়ে গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য!

আন্তর্জাতিক ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরব পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি বলে সম্প্রতি একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। এ তথ্য প্রকাশ্যে আসার পর রিয়াদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে উদ্বেগ আরও বেড়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত মাসে কংগ্রেসে পাঠানো কয়েকটি গোপন নথিতে এ-সংক্রান্ত গোয়েন্দা মূল্যায়ন রয়েছে। তবে নথিগুলো এখনো প্রকাশ্যে আনা হয়নি। এ বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সৌদি আরবে মার্কিন কোম্পানিগুলোকে পারমাণবিক জ্বালানি ও বিদ্যুৎ প্রকল্প শুরুর সুযোগ দিতে প্রস্তাবিত একটি চুক্তি বর্তমানে মার্কিন কংগ্রেসের পর্যালোচনায় রয়েছে। ঠিক এই সময়েই গোপন গোয়েন্দা নথিগুলো আইনপ্রণেতাদের কাছে পৌঁছেছে।

ট্রাম্প প্রশাসনের ভাষ্য, সৌদি আরবের সঙ্গে এ অংশীদারত্ব দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করবে। একই সঙ্গে এটি মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য বড় ধরনের ব্যবসায়িক সুযোগ তৈরি করবে। পাশাপাশি পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে সৌদি আরব যাতে রাশিয়া বা চীনের ওপর নির্ভরশীল হয়ে না পড়ে, সেটিও নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।

চুক্তিটির পক্ষে যুক্তি তুলে ধরে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্র সৌদি আরবের কোনো পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে সমর্থন করে না এবং ভবিষ্যতেও করবে না।

গোয়েন্দা মূল্যায়ন নিয়ে দ্য ওয়াশিংটন পোস্টের প্রশ্নের সরাসরি কোনো জবাব দেয়নি সৌদি সরকার। তবে দেশটির জ্বালানিমন্ত্রী আবদুল আজিজ বিন সালমানের আগের একটি বক্তব্যের কথা উল্লেখ করেছে তারা। ওই বক্তব্যে মন্ত্রী বলেছিলেন, সৌদি আরবের পারমাণবিক কর্মসূচি হবে সম্পূর্ণ ‘শান্তিপূর্ণ’। একই সঙ্গে ‘দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সর্বোচ্চ মান’ বজায় রেখেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

জাপানে ধনী পরিবারের ঘরজামাই হওয়ার সুযোগ, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

আল-আকসা পুরোপুরি নিয়ন্ত্রণের পথে ইসরায়েল: হামাস

দেশে ফেরার ফ্লাইট ধরার কথা ছিল, তার আগেই বিস্ফোরণে প্রাণ গেল ৪ মার্কিনির

দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত চুক্তির প্রাথমিক শর্তে সৌদি আরবকে ৫ শতাংশের কম মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়ার কথা রয়েছে। তবে আলাদা একটি চুক্তির মাধ্যমে পরবর্তী সময়ে এই সমৃদ্ধকরণের মাত্রা ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুযোগ দেওয়া হতে পারে।

২০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী পর্যায়ে না পৌঁছালেও বিশেষজ্ঞদের মতে, এই মাত্রায় সমৃদ্ধকরণের সক্ষমতা অর্জন করলে অস্ত্র তৈরির উপযোগী উপাদান উৎপাদনের দিকে সৌদি আরব প্রযুক্তিগতভাবে অনেকটাই এগিয়ে যেতে পারে। একই সঙ্গে প্রয়োজনীয় সময় ও প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলার পথও সহজ হতে পারে বলে তারা মনে করছেন। তথ্যসূত্র: গালফ নিউজ

কেএম

  • সৌদি আরব
  • পরমাণু
  • চাঞ্চল্যকর তথ্য
এ সম্পর্কিত আরও খবর
প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য
প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য
সৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম, অতঃপর...
সৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম, অতঃপর...
রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলা
সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X