• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

চীনের তৎপরতা বাড়ায় প্রাতাস দ্বীপে নৌ টহল জোরদার তাইওয়ানের

আন্তর্জাতিক ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চীনের তৎপরতা বাড়ার প্রেক্ষাপটে তাইওয়ান নিয়ন্ত্রিত প্রাতাস দ্বীপপুঞ্জের আশপাশে সামুদ্রিক টহল ও নজরদারি সক্ষমতা বাড়িয়েছে তাইওয়ান। এর অংশ হিসেবে সেখানে নিয়মিতভাবে বড় আকারের টহলজাহাজ মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার রাতে দেওয়া এক বিবৃতিতে তাইওয়ানের কোস্ট গার্ড জানায়, প্রাতাসের জলসীমায় তাদের সামগ্রিক টহল ও আইন প্রয়োগের সক্ষমতা ‘ব্যাপকভাবে উন্নত’ করা হয়েছে।

জুলাইয়ে একটি নতুন জেটি নির্মাণের কাজ শেষ হওয়ার পর ১০০ টন শ্রেণির একটি নতুন টহল নৌযান আনুষ্ঠানিকভাবে প্রাতাসে মোতায়েন করা হয়েছে। কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, এর ফলে দ্বীপের কাছাকাছি এলাকায় টহল এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত মোতায়েনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এর পাশাপাশি প্রাতাসের আশপাশের জলসীমায় বড় টহলজাহাজও নিয়মিত পাঠানো হচ্ছে। তাইওয়ানের কোস্ট গার্ড বলছে, এর মাধ্যমে একাধিক স্তরে প্রতিরোধ ও দ্রুত আইন প্রয়োগের সক্ষমতা তৈরি হয়েছে।

দক্ষিণ চীন সাগরে তাইওয়ান নিয়ন্ত্রিত প্রাতাস দ্বীপপুঞ্জ তাইওয়ানের মূল ভূখণ্ড থেকে ৪০০ কিলোমিটারেরও বেশি দূরে। ফলে নিরাপত্তা বিশেষজ্ঞদের অনেকেই এলাকাটিকে চীনের সম্ভাব্য হামলার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বলে মনে করেন।

চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে, যদিও তাইওয়ান এই অবস্থান প্রত্যাখ্যান করে। গত কয়েক বছরে তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক তৎপরতাও বেড়েছে। একই সঙ্গে প্রাতাসের কাছাকাছি চীনা কোস্ট গার্ডের টহলও বৃদ্ধি পেয়েছে। চলতি মাসের শুরুতেও সেখানে চীনা কোস্ট গার্ডের টহলের ঘটনা ঘটে।

প্রাতাস দ্বীপের নিরাপত্তার দায়িত্ব তাইওয়ানের কোস্ট গার্ডের হাতে। সেখানে একটি বিমানপথ রয়েছে, তবে কোনো স্থায়ী বেসামরিক জনবসতি নেই। চীন প্রাতাস দ্বীপপুঞ্জের ওপর তাইওয়ানের সার্বভৌমত্বের দাবি স্বীকার করে না।

তাইওয়ানের কোস্ট গার্ড আরও জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে প্রাতাসের আশপাশে নয়টি চীনা মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। এসব নৌযানকে এখন প্রবালপ্রাচীরের টহল ও সামুদ্রিক সংরক্ষণকাজে ব্যবহারের জন্য পুনর্ব্যবহার করা হচ্ছে।

প্রাতাস দ্বীপপুঞ্জ একটি জাতীয় উদ্যান। পর্যটন কার্যক্রম প্রায় না থাকায় এখানকার প্রবালপ্রাচীর ও সামুদ্রিক পরিবেশ অনেকটাই অক্ষত রয়েছে।

আরও পড়ুন

চীনের নতুন ভ্রমণ বিধিতে উদ্বেগ, বিদেশমুখী প্রযুক্তি ও মেধা ঠেকাতে কড়াকড়ি

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান

নেতানিয়াহুর সফরের প্রতিবাদ, গ্রেপ্তার হান্না আইনবেইন্ডার ও সুসান সারান্ডন

দক্ষিণ চীন সাগরে তাইওয়ানের আরেকটি গুরুত্বপূর্ণ অবস্থান হলো বিতর্কিত স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের ইতু আবা। এর পাশাপাশি কাছের জনবসতিহীন ঝংঝৌ রিফের ওপরও নিয়ন্ত্রণের দাবি করে তাইওয়ান।

সূত্র: রয়টার্স

এমএস/

  • তাইওয়ান
  • চীন
এ সম্পর্কিত আরও খবর
চীনকে সবচেয়ে ধারাবাহিক ও সক্ষম রাষ্ট্রীয় সাইবার হুমকি বলল নিউজিল্যান্ড
চীনকে সবচেয়ে ধারাবাহিক ও সক্ষম রাষ্ট্রীয় সাইবার হুমকি বলল নিউজিল্যান্ড
চীনের নতুন ভ্রমণ বিধিতে উদ্বেগ, বিদেশমুখী প্রযুক্তি ও মেধা ঠেকাতে কড়াকড়ি
চীনের নতুন ভ্রমণ বিধিতে উদ্বেগ, বিদেশমুখী প্রযুক্তি ও মেধা ঠেকাতে কড়াকড়ি
ট্রাম্প-শি বৈঠকে জাঁকজমক বেশি, বাস্তব অগ্রগতি কম—তাতেও সন্তুষ্ট চীন
ট্রাম্প-শি বৈঠকে জাঁকজমক বেশি, বাস্তব অগ্রগতি কম—তাতেও সন্তুষ্ট চীন
প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X