দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ শুরুর সময় কক্ষ থেকে বেরিয়ে যান কয়েক ডজন কূটনীতিক। একই সময়ে দর্শক গ্যালারিতে নেতানিয়াহুর সমর্থকদের ‘আম ইসরায়েল চাই’ স্লোগান দিতে শোনা যায়। হিব্রু ভাষার এই স্লোগানের অর্থ ‘ইসরায়েলের জনগণ বেঁচে থাকুক’।
কূটনীতিকরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় বারবার অধিবেশন শান্ত করার চেষ্টা করেন অধিবেশনের সভাপতি। কয়েকবার শৃঙ্খলা ফেরানোর আহ্বানের পর নেতানিয়াহু বক্তব্য শুরু করতে পারেন।
ভাষণের শুরুতেই নেতানিয়াহু বলেন, তিনি বক্তব্য শুরুর আগে কক্ষের ভেতরে থাকা অন্য ‘নৈতিকভাবে কাপুরুষ’ ব্যক্তিদেরও বেরিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন।
এ সময় দর্শক গ্যালারি থেকে নেতানিয়াহুর পক্ষে উচ্ছ্বাসধ্বনি শোনা যায়। অন্যদিকে তার বক্তব্য শুরুর মুহূর্তে কয়েক ডজন কূটনীতিক অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান।
সূত্র: রয়টার্স
/অ