দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় একটি পেজার হাতে তুলে নিয়ে ২০২৪ সালে লেবাননে হওয়া বিস্ফোরণের ঘটনা স্মরণ করিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি বলেন, হামলায় হিজবুল্লাহর প্রায় ৩ হাজার সদস্য আহত হওয়ার কথা সংগঠনটি নিশ্চয়ই মনে রেখেছে।
ভাষণে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ‘হামাসকে ব্যাপকভাবে আঘাত করেছে, হিজবুল্লাহকে পিষে দিয়েছে’ এবং সাতটি ফ্রন্টে যুদ্ধ করেছে। এরপর তিনি একটি পেজার হাতে তুলে দর্শকদের উদ্দেশে বলেন, ‘এগুলো কি মনে আছে?’
পরে তিনি বলেন, ‘অবশ্যই হিজবুল্লাহ এগুলো মনে রেখেছে।’ তার এই মন্তব্যের পর অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের একাংশ করতালি দেন।
নেতানিয়াহুর হাতে তুলে ধরা পেজারটি ২০২৪ সালের সেপ্টেম্বরে লেবাননে হওয়া সমন্বিত বিস্ফোরণের ঘটনার সঙ্গে সম্পর্কিত। ওই ঘটনায় লেবাননে একই সময়ে হাজার হাজার পেজার বিস্ফোরিত হয়। এতে ৯ জন নিহত এবং প্রায় ৩ হাজার মানুষ আহত হন।
ওই হামলার পেছনে ইসরায়েল ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিস্ফোরণের ঘটনায় হিজবুল্লাহর সদস্যদের পাশাপাশি অন্যরাও আহত হন।
সূত্র: আল-জাজিরা
/অ