দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্যে তিনি বলেন, বিশ্ব যখন গাজা পরিস্থিতির দিকে মনোযোগ দিচ্ছে, তখন পশ্চিম তীরে ‘অত্যন্ত বিপজ্জনক’ পরিস্থিতি তৈরি হচ্ছে।
আবদুল্লাহ বলেন, পশ্চিম তীরে বসতি স্থাপন, সহিংসতা ও বাস্তুচ্যুতির ঘটনা অতীতে দেখা গেলেও বর্তমান পরিস্থিতি শুধু তার পুনরাবৃত্তি নয়, বরং এটি একটি মৌলিক পরিবর্তন। তার ভাষ্য, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনার সমষ্টি নয়, বরং পুরো জনগোষ্ঠীকে তাদের ভূমি ছেড়ে যেতে বাধ্য করার একটি সমন্বিত নীতির অংশ।
তিনি বলেন, ‘এর একটি নাম আছে: জোরপূর্বক বাস্তুচ্যুতি। আর এটি একটি যুদ্ধাপরাধ।’
গাজায় ইসরায়েলের হামলার প্রসঙ্গও তুলে ধরেন জর্ডানের বাদশাহ। তিনি বলেন, ‘প্রমাণ অত্যন্ত স্পষ্ট। তথাকথিত যুদ্ধবিরতির প্রথম ৩০০ দিনেই অন্তত ৩০০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।’
জর্ডানের পরিচালিত মাঠ পর্যায়ের হাসপাতালগুলোও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে দাবি করেন আবদুল্লাহ।
সূত্র: আল-জাজিরা
/অ