দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে উদ্বোধনী বক্তব্যের পর এরদোয়ান আব্বাসের অনুপস্থিতির প্রসঙ্গ তোলেন। যুক্তরাষ্ট্র ভিসা আবেদন প্রত্যাখ্যান করায় আব্বাস নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে পারেননি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এরদোয়ান বলেন, ‘আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের প্রতি এই অবিচার মানবতার বিবেককে গভীরভাবে আহত করে।’
আব্বাসের ভিসা প্রত্যাখ্যানের কারণে টানা দ্বিতীয় বছরের মতো তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থিত হতে পারেননি।
সূত্র: আল-জাজিরা
/অ