দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শুধু সামরিক শক্তি দিয়ে শান্তি নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মতে, প্রযুক্তিগত বা অর্থনৈতিক শক্তির মাধ্যমেও একা শান্তি প্রতিষ্ঠা করা যায় না।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া বক্তব্যে গুতেরেস বলেন, ক্ষমতাকে অবশ্যই আইনের অধীনে পরিচালিত করতে হবে। কার জীবন ও ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ হবে, তা নির্ধারণের চূড়ান্ত মাধ্যম শক্তি হতে পারে না।
তিনি বলেন, একবিংশ শতাব্দীতে শান্তি মানে শুধু সংঘাতের অনুপস্থিতি নয়, বরং সংযমের উপস্থিতিও।
সূত্র: আল-জাজিরা
/অ