• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ডিজেলের দামে নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর (সোমবার) দেশটিতে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৩ ডলারে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এত উচ্চ মূল্য আগে কখনো দেখা যায়নি। সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ ঘোষণা এবং হরমুজ প্রণালি নিয়ে আন্তর্জাতিক আলোচনা স্থগিত হওয়ার পর আজ বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফন ঘটেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি সর্বোচ্চ ১০৮ ডলার পর্যন্ত উঠেছে। মার্কিন অপরিশোধিত তেলও ১০৩ ডলার স্পর্শ করেছে। সম্প্রতি সৌদির এই পাইপলাইনে হামলার পরই মূল্যবৃদ্ধির এ ধাক্কা।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধের উপক্রম। এ অবস্থায় বিকল্প রপ্তানি পথ হিসেবে পাইপলাইনটির গুরুত্ব অনেক বেড়ে গিয়েছিল।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইপলাইনটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। কবে আবার চালু হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। একই সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বাব আল-মান্দেব প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করেছে। এতে বিশ্ববাণিজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ জলপথও ঝুঁকির মুখে পড়েছে। হরমুজ প্রণালি নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে নির্ধারিত বৈঠক রবিবার বিকেলে স্থগিত করা হয়।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, সর্বসম্মত সিদ্ধান্তের স্বার্থে বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে। তেহরান অবশ্য দাবি করেছে, রিয়াদের অনুরোধেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেরিন ট্রাফিকের তথ্য বলছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখন খুবই কম। রোববার মাত্র ১৪টি, শনিবার ১২টি, শুক্রবার ১১টি এবং বৃহস্পতিবার মাত্র ৯টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে। তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে খুচরা জ্বালানির দামও লাফিয়ে বাড়ছে। সাধারণ পেট্রোলের গড় দাম সোমবার ৪ দশমিক ৩১ ডলারে উঠেছে।

আরও পড়ুন

তায়েফসহ সৌদির ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

হরমুজ উত্তেজনা কমাতে ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে ম্যাক্রোঁর বৈঠক

হুথিদের সঙ্গে উত্তেজনার মধ্যে সৌদি যুবরাজ ও মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক

গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত সাধারণ জ্বালানির দাম ৪৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৫০ শতাংশেরও বেশি। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ডিজেল। ট্রাক, জাহাজ ও রেলপথে পণ্য পরিবহনে ডিজেলের ব্যবহার বেশি।

অর্থনীতিবিদরা বলছেন, ডিজেলের এমন রেকর্ড মূল্যবৃদ্ধি শেষ পর্যন্ত প্রায় সব ধরনের পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে। কেপিএমজির প্রধান অর্থনীতিবিদ ডায়ান সোয়াঙ্ক সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে বলেছেন, ডিজেলের বাড়তি খরচ বাজারের প্রায় সব পণ্য ও সেবার ওপর প্রভাব ফেলবে। তথ্যসূত্র: এনবিসি

কেএম

  • ডিজেল
  • যুক্তরাষ্ট্র
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব চীনের
ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব চীনের
পশ্চিম এশিয়ার যুদ্ধ বিশ্বের স্বার্থের পক্ষে না: শি জিনপিং
পশ্চিম এশিয়ার যুদ্ধ বিশ্বের স্বার্থের পক্ষে না: শি জিনপিং
ব্রিকসে একতরফা যুদ্ধের নিন্দা জানাল বিশ্বনেতারা
ব্রিকসে একতরফা যুদ্ধের নিন্দা জানাল বিশ্বনেতারা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X