দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আরও কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে ৭৬ বছর বয়সী মন্ত্রী জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে জরুরি বিভাগে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার শ্বাসকষ্টের পাশাপাশি রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়।
পরে জরুরি চিকিৎসা দেওয়ার পর আরও পরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। তার চিকিৎসায় দ্রুত তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মন্ত্রীর আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। এ ছাড়া কিছুদিন আগে ব্যাংককে তার হৃদ্যন্ত্রের রক্তনালিতে স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছিল।
এমএম/