দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফুসফুসের সংক্রমণ, ঠাণ্ডা-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। বর্তমানে শারীরিক অবস্থা ভালো হওয়ায় বাসা থেকেই অনলাইনে অফিসের কার্যক্রম চালাচ্ছেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত শনিবার মন্ত্রী বাসায় ফিরেছেন। তাঁর শারীরিক অবস্থারও উন্নতি হচ্ছে এবং অ্যান্টিবায়োটিক চলছে। আপাতত তিনি অনলাইনে অফিস করছেন। শিগগিরই সশরীরে সচিবালয় ও জাতীয় সংসদের অধিবেশনে উপস্থিত হবেন।
গত ১ সেপ্টেম্বর রাতে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন বিদ্যুৎমন্ত্রী। চিকিৎসা শেষে আশঙ্কামুক্ত থাকায় শনিবার তিনি বাসায় ফেরেন।